Search The Query
কখনও ভারী বৃষ্টি, কখনও কপ্টার-দুর্ঘটনা, কখনও ভয়ংকর ধস! কেন বারবার কেদারযাত্রায় সর্বনাশের কালো ছায়া?। Kedarnath Landslide Sonprayag KedarYatra disrupted landslide in Sonprayag SDRF rescues 100 pilgrims Gaurikund Amid Heavy Rain Halts Kedarnath Yatra – stockbangla
  • Home
  • Blog
  • কখনও ভারী বৃষ্টি, কখনও কপ্টার-দুর্ঘটনা, কখনও ভয়ংকর ধস! কেন বারবার কেদারযাত্রায় সর্বনাশের কালো ছায়া?। Kedarnath Landslide Sonprayag KedarYatra disrupted landslide in Sonprayag SDRF rescues 100 pilgrims Gaurikund Amid Heavy Rain Halts Kedarnath Yatra

কখনও ভারী বৃষ্টি, কখনও কপ্টার-দুর্ঘটনা, কখনও ভয়ংকর ধস! কেন বারবার কেদারযাত্রায় সর্বনাশের কালো ছায়া?। Kedarnath Landslide Sonprayag KedarYatra disrupted landslide in Sonprayag SDRF rescues 100 pilgrims Gaurikund Amid Heavy Rain Halts Kedarnath Yatra

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেদারযাত্রায় বারবার বাধা। ভূমিধস (Landslide), বৃষ্টি (Heavy Rain), কপ্টার বিভ্রাট! এবার ফের ধস। এবার কেদারে প্রবেশের পথেই ছন্দপতন। শোনপ্রয়াগের (Sonprayag) কাছে ভূমিধস। এ কারণে গৌরীকুণ্ডে (Gaurikund) কেদারনাথযাত্রা (Kedarnath Yatra) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কেননা ধসের জেরে পথটি আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। এসডিআরএফ শোনপ্রয়াগের একটি দল উদ্ধার-অভিযান শুরু করে।

আরও পড়ুন: Long king Cobra: আমগাছের মগডালে ১৩ ফুট লম্বা কিং কোবরা! উদ্ধার করতে বন দফতরের কর্মীরা সাপটির সামনে যেতেই ঘটে গেল…

তীর্থযাত্রী উদ্ধার

ঘটনার খবর পেয়ে সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে এসডিআরএফ শোনপ্রয়াগের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এবং ব্যাপক উদ্ধার-অভিযান শুরু করে। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করে SDRF। অভিযানের সময়ে SDRF-এর টিমটি অবরুদ্ধ পথের বাইরে আটকে পড়া প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিকল্প পথ

ইতিমধ্যেই, পিডব্লিউডি কর্মীরা একটি বিকল্প পথ তৈরির কাজ করে দিয়েছেন। এসডিআরএফ খুবই সতর্কতার সঙ্গে কাজ করছে। এলাকায় সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত তীর্যযাত্রীদের মধ্যে ত্রাণ-সহায়তা দেওয়ার প্রচেষ্টায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

রুদ্রপ্রয়াগে

এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে রুদ্রপ্রয়াগ জেলায় ব্যাপক ধ্বংস ঘটেছে। কেদারঘাটির রুমসি গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে। সংকটে পড়েছে যানবাহনগুলি।

বিমুখ আবহাওয়া

ভারতীয় মৌসম ভবন ইতিমধ্যেই দেহরাদুন, চম্পাবত এবং নৈনিতাল জেলায় ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে। এছাড়াও, উধম সিং নগর জেলার কিছু জায়গায় বজ্রপাত এবং পাহাড়ি জেলাগুলির কিছু কিছু অংশে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে। সেখানে এই রকম আবহাওয়া-প্রবণতা অন্তত ৩১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Ghaziabad Teen Killed: ‘চল, ছোলে বাটুরে খাব’ বলে ডেকে নিয়ে গিয়ে খুন সতেরোর কিশোরকে! নিষ্ঠুর আঘাতের চিহ্ন, শরীরে ছুরির কোপ মোট…

প্রশাসনিক সতর্কতা

পাহাড়ি তালগুলি বিপদসীমার কাছাকাছি থাকায় জনগণকে সেসব থেকে এবং নদী ও ঝর্ণা থেকেও দূরে থাকার কথা জানানো হয়েছে। ভূমিধসের ভয় থাকায় কিছু এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply