Search The Query
চিনকে টেক্কা দিল ভারত! তালিকাতেই নেই দেউলিয়া পাকিস্তান…| India Beats China in lowest manufacturing sector and Bankrupt Pakistan not even on the list – stockbangla
  • Home
  • Blog
  • চিনকে টেক্কা দিল ভারত! তালিকাতেই নেই দেউলিয়া পাকিস্তান…| India Beats China in lowest manufacturing sector and Bankrupt Pakistan not even on the list

চিনকে টেক্কা দিল ভারত! তালিকাতেই নেই দেউলিয়া পাকিস্তান…| India Beats China in lowest manufacturing sector and Bankrupt Pakistan not even on the list

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) নেতৃত্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশ অগ্রগতি করছে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। যদিও যুক্তরাষ্ট্রের(United States) সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েন বা পাকিস্তানের(Pakistan) সঙ্গে উত্তেজনা, তবুও এগিয়ে যাচ্ছে ভারত(India)।

জানা গিয়েছে, সম্প্রতি ভারত(India) এক বিরাট উন্নতির ধাপ পেড়িয়েছে। জাপানকে ছাড়িয়ে দেশ এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। উৎপাদন এবং সেবা — এই দুই ক্ষেত্রেই ভারত আন্তর্জাতিক পর্যায়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছে।

আরও পড়ুন:West Bengal Thunderstorm Alert: সাবধান! ভয়ংকর বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সর্তকতা, দক্ষিণের জেলায় জেলায় মেঘের তাণ্ডব…

কোন স্থানে ভারত:
সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, এখন বিশ্বে সবচেয়ে কম উৎপাদন খরচের দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে। এমনকি চিনও এই ক্ষেত্রে ভারতের পিছনে পড়ে গিয়েছে। এই তথ্য ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স’-এর প্রকাশিত এবং ‘ইউ.এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’-থেকে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, চিনের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে।

তালিকা:
তালিকায় প্রথম স্থানে ভারতে, দ্বিতীয়তে চিন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। এরপর চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ড, পঞ্চম স্থানে ফিলিপাইনস। ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ, সপ্তম ইন্দোনেশিয়া, অষ্টম কম্বোডিয়া। মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে।

আরও পড়ুন:TV Actor Death: ‘মারণ’ কষ্টের অবসান! ক্যানসার কেড়ে নিল প্রাণবন্ত অভিনেতার প্রাণ…

ভারত চিনকে হারিয়েছে

২০২৫ সালের এপ্রিল মাসে ভারতের ম্যানুফ্যাকচারিং PMI (Purchasing Managers’ Index) ছিল ৫৮.২ এবং সার্ভিসেস PMI ছিল ৫৮.৭ — এই তথ্য প্রকাশ করেছে জেপি মর্গান। এই পরিসংখ্যান অনুযায়ী, উন্নত এবং উদীয়মান উভয় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে।

PMI একটি গুরুত্বপূর্ণ সূচক যা উৎপাদন ও সেবা খাতের আর্থিক স্বাস্থ্যের ইঙ্গিত দেয়। ৫০-এর বেশি মান মানে হল খাতে সম্প্রসারণ হচ্ছে, আর ৫০-এর নিচে মানে হল সংকোচন।

এই দিক থেকে শুধু চিন বা যুক্তরাষ্ট্রই নয়, ফ্রান্সও বর্তমানে ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে।

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply