Search The Query
‘জগন্নাথ ধামের পবিত্র রীতি নিয়ে অনৈতিকভাবে পরামর্শ’, সাসপেন্ড পুরীর দয়িতাপতি! ফের বিতর্কে দিঘা… Digha Jagannath Temple controversy Puri Senior servitor Ramakrushna Dasmohapatra has been suspended for giving guidance for replication of Puri Mahaprabhu Shree Jagannath Dham sacred rituals – stockbangla
  • Home
  • Blog
  • ‘জগন্নাথ ধামের পবিত্র রীতি নিয়ে অনৈতিকভাবে পরামর্শ’, সাসপেন্ড পুরীর দয়িতাপতি! ফের বিতর্কে দিঘা… Digha Jagannath Temple controversy Puri Senior servitor Ramakrushna Dasmohapatra has been suspended for giving guidance for replication of Puri Mahaprabhu Shree Jagannath Dham sacred rituals

‘জগন্নাথ ধামের পবিত্র রীতি নিয়ে অনৈতিকভাবে পরামর্শ’, সাসপেন্ড পুরীর দয়িতাপতি! ফের বিতর্কে দিঘা… Digha Jagannath Temple controversy Puri Senior servitor Ramakrushna Dasmohapatra has been suspended for giving guidance for replication of Puri Mahaprabhu Shree Jagannath Dham sacred rituals

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে দিঘার জগন্নাথ মন্দির। দিঘার জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথের মন্দিরের পবিত্র রীতি-নীতি, পরম্পরা সম্পর্কে পরামর্শ দেওয়ার অভিযোগে রবিবার শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন রবিবার বরখাস্ত করেছে সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে। ৩০ দিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাঁকে। 

সাসপেন্ড দায়িতাপতি

দিঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে নানা বিতর্কের মধ্যেই সামনে আসে এই সাসপেন্ডের খবর। সাসপেন্ডের জেরে ৩০ দিনের জন্য দয়িতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবেন না। ভগবান জগন্নাথ দেবের আরাধনায় যে কাজকর্ম সেটা তিনি এই সময়কালের মধ্যে করতে পারবেন না। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরীর মন্দিরের মর্যাদাহানি করেছেন। আগেই তাঁকে শ্রীমন্দির প্রশাসন প্রায় দেড় ঘণ্টা ধরে জেরা করেছে। 

জগন্নাথ মন্দিরের পবিত্র কাঠ বিতর্ক

দিঘার জগন্নাথ মন্দিরে পবিত্র কাঠ ব্যবহার নিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছে। পুরীর মন্দির প্রাঙ্গণ থেকে পবিত্র নিমকাঠ দিঘাতে আনা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তার জেরেই রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ঘিরে নানা প্রশ্ন দানা বেঁধেছিল। যদিও শেষপর্যন্ত সেই অভিযোগ ঠিক নয় বলে জানা যায়। এবার সামনে এল পুরীর মন্দিরের পবিত্র রীতি-নীতির পরম্পরা সম্পর্কে পরামর্শ দেওয়ার অভিযোগ। তিনি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানেও এসেছিলেন।

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি জানিয়েছেন, “একজন নির্দিষ্ট দয়িতাপতি সেবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। আমি নিজে সেই তদন্ত করেছিলাম। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাক্ট অনুসারে সাসপেন্ড করা হয়েছে এই সেবায়েতকে একমাসের জন্য বরখাস্ত করা হয়েছে। আমরা পুরীর জগন্নাথ মন্দিরে কোনও বিশৃঙ্খলা মানব না।”

আরও পড়ুন, Colonel Sofia Qureshi: কলেজে পড়াতেন! PhD মাঝপথে ছেড়েই সেনায়, সিঁদুরের ‘মুখ’ কর্নেল সোফিয়া কুরেশির জীবনের অজানা ৫ তথ্য…

আরও পড়ুন, India Pakistan DGMO Meeting: ভারত-পাক DGMO মিট! সংঘর্ষবিরতি লংঘনে কড়া বার্তা থেকে পূর্ণম কুমার সাউকে ফেরাতে দর কষাকষি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply