Search The Query
জ‍ৈসলমের সীমান্তে মিলল পাক তরুণ-তরুণীর পচাগলা দেহ, মৃত্যুর কারণ…| Pakistani Couple decomposed body found near India Pakistan border in Jaisalmer – stockbangla
  • Home
  • Blog
  • জ‍ৈসলমের সীমান্তে মিলল পাক তরুণ-তরুণীর পচাগলা দেহ, মৃত্যুর কারণ…| Pakistani Couple decomposed body found near India Pakistan border in Jaisalmer

জ‍ৈসলমের সীমান্তে মিলল পাক তরুণ-তরুণীর পচাগলা দেহ, মৃত্যুর কারণ…| Pakistani Couple decomposed body found near India Pakistan border in Jaisalmer

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ‍ৈসলমের ভারত-পাক সীমান্তের কাছে মিলল এক পাকিস্তানি তরুণ ও এক পাক কিশোরীর পচাগলা দেহ। শনিবার সন্ধেয় ওই দুই দেহ পাওয়া যায় শাধেওয়ালায়। দুই জনের পরিচয়পত্র থেকে জানা গিয়েছে তরুণের বয়স ১৮ বছর, কিশোরী ১৫ বছরের। 

পুলিস সূত্রে খবর, একটি বালিয়াড়ির কাছে ওই দুই পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। রোদে পড়ে থেকে তাদের দেহ কালো হয়ে গিয়েছে। দেহ অনেকটাই শুকিয়ে গিয়েছে। তাদের কাছে থেকে পাকিস্তানি সিম কার্ড ও পাক পরিচয়পত্র পাওয়া গিয়েছে। পরিচয়পত্রে যুবকের নাম রবি কুমার ও কিশোরীর নাম শান্তি বাই। ওই দুজন কীভাবে সীমান্ত পেরিয়ে এল তা নিয়েই তদন্ত শুরু হয়েছে। যেখানে দুজনের মৃতদেহ পাওয়া গিয়েছে সেটি সীমান্ত থেকে ১২ কিলোমিটার ভেতরে ভারতীয় সীমান্তে। 

আরও পড়ুন-‘মেয়েটা একলা গিয়েই ভুল করেছে’! কসবা কাণ্ডে বেফাঁস মদনকে শোকজ়ের চিঠি ধরাল তৃণমূল …

আরও পড়ুন-‘অন্য়ের ঘর ভেঙে হানিমুন… ওকে আমি ঘৃণা করি…’, মহুয়াকে অনর্গল কুকথা কল্যাণের!

পুলিসের অনুমান কমপক্ষে এক সপ্তাহ আগে তারা সীমান্ত পার করে ভারতীয় সীমান্তে ঢুকেছিল। মৃতদেহ দুটির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিস ও বিএসএফ। বিএসএফ তল্লাশী চালিয়েও সীমান্তের দিক থেকে ভারতের দিকে আসার কোনও পায়ের চিহ্ন পায়নি। ওই দুজনের সম্পর্কে তথ্য পেতে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ করছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই দুজন খেতে না পেয়ে মারা গিয়েছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ওই দুটি দেহ রামগড় মর্গে রাখা হয়েছে। দেহ দুটির ময়নাতদন্ত করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply