Search The Query
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি! কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে তুলে নিয়ে গেল ছেলেকে…| Former Chhattisgarh CM Bhupesh Baghels Son Arrested Hours in liquor scam – stockbangla
  • Home
  • Blog
  • প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি! কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে তুলে নিয়ে গেল ছেলেকে…| Former Chhattisgarh CM Bhupesh Baghels Son Arrested Hours in liquor scam

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি! কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে তুলে নিয়ে গেল ছেলেকে…| Former Chhattisgarh CM Bhupesh Baghels Son Arrested Hours in liquor scam

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিসের জালে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে। কোটি কোটি টাকার আবগারি দুর্নীতি মামলায় জড়িয়ে ভূপেশপুত্র। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাঘেল বাড়িতে প্রায় কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। তারপরই তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:Elephant Death: দুই শাবক-সহ তিন হাতির মৃত্যু! দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ১০০ মিটার দূরে…

আবগারি কেলেঙ্কারির আর্থিক পরিমাণ প্রায় ২,১৬১ কোটি টাকা। যার মধ্যে ভূপেশপুত্র চৈতন্য বাঘেল অন্যতম অভিযুক্ত। যদিও অন্যদিকে ভূপেশ বাঘেল এই তল্লাশি ও ছেলের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন যে, এটি বিরোধীদের হেনস্থা করার একটি প্রচেষ্টা।

চৈতন্য বাঘেলকে ভিলাইয়ে তাঁর বাসভবন থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (ED) কর্মকর্তারা ভোরবেলা তল্লাশি চালানোর পর গ্রেফতার করে। কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর,  তদন্তে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণা শনাক্ত করা হয়েছে, যা আবগারি দুর্নীতির সঙ্গেই জড়িত বলে মনে করা হচ্ছে। আর্থিক তছরুপ বিরোধী ১৯ নম্বর ধারায় চৈতন্যকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Bengal Weather Update: বৃষ্টির বিরতি! বাড়বে তাপমাত্রা, চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিতে নাজেহাল হবে বাংলা…

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের গ্রেফতারিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছত্তীশগঢ় রাজনীতিতে। ইডি এই মামলার মূল হোতা হিসাবে ওয়াসি লাখমার নাম শনাক্ত করেছে। ED-এর তদন্ত অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে চালানো এই কেলেঙ্কারিতে কাওয়াসি লাখমা প্রতি মাসে বিপুল পরিমাণ নগদ অর্থ পেতেন, যা অবৈধ কমিশনের মাধ্যমে তৈরি করা Proceeds of Crime (POC) থেকে আদায় করা হতো। এই অর্থ মদের ব্যবসায় অবৈধ চুক্তি ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত হত।

এর পাশাপাশি ছত্তীশগঢ়ে মহাদেব বেটিং অ্যাপ ও আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply