Search The Query
প্রাণঘাতী পরকীয়া! বরকে কীভাবে মারব? ইউটিউবে সার্চের পর ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল…| Woman searches YouTube for killing methods then pours boiling oil on husband – stockbangla
  • Home
  • Blog
  • প্রাণঘাতী পরকীয়া! বরকে কীভাবে মারব? ইউটিউবে সার্চের পর ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল…| Woman searches YouTube for killing methods then pours boiling oil on husband

প্রাণঘাতী পরকীয়া! বরকে কীভাবে মারব? ইউটিউবে সার্চের পর ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল…| Woman searches YouTube for killing methods then pours boiling oil on husband

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেরঠের মুসকান থেকে ইন্দোরের সোনম- স্বামীকে হাড়হিম হত্যাকাণ্ডের খবরে গোটা দেশ শিউড়ে ওঠে। এবার এক স্ত্রী নিজের স্বামীকে খুন করার পদ্ধতি ইউটিউবে খুঁজতে শুরু করে। তারপর এক মধ্যরাতে ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দেয়।

জানা গিয়েছে, ওই মহিলা ইউটিউবে সার্চ করে যে ‘how to kill my husband’ অর্থাত্‍ কীভাবে আমার স্বামীকে মারব। ভয়ংকর ঘটনাটি ঘটে, ভাওয়ানি মাণ্ডি শহরের রামনগর এলাকায়। সেখানে ৩৫ বছর বয়সি মনীশ রাঠোর একজন দিনমজুর। তার স্ত্রী সরোজ তাকে খুনের চেষ্টা করে। আরও জানা গিয়েছে, সরোজ তেল ও জল মিশিয়ে গরম করে এবং ঘুমন্ত স্বামীর গায়ে তা ঢেলে দেয়। এরপর মহিলা তার স্বামীকে আহত অবস্থায় দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়।

আরও পড়ুন:Daughter Kills Mother: প্রেম মেনে নেননি মা! রাগে বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে হাতুড়ি দিয়ে থেঁতলে মা’কে খুন ১৬-র মেয়ের…

গুরুতর আহত অবস্থায় স্বামী:

মনোজের আর্তনাদ শুনে ছুটে আসে প্রতিবেশীরা। তারপর পুলিস এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে ঝালাওয়ারের SRG হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক, কারণ তার শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে।

কেন খুনের চেষ্টা করে স্ত্রী:

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সরোজ মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। এবং সে রামসেবক নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। মনোজ-সরোজের মধ্যে এই নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এমনকী গত কয়েক মাস তারা একই বাড়িতে আলাদা ঘরে থাকছিল। মনোজের পরিবারের দাবি, সরোজ ইউটিউবে হিংসাত্মক ভিডিয়ো দেখত। এবং প্রকাশ্যে তার স্বামীকে আঘাত করার কথা বলত।

আরও পড়ুন:Dilip Ghosh: ‘মানুষ আর জি কর ভুলে গেছে, বগটুই ভুলে গেছে, কালীগঞ্জও ভুলে যাবে…’

পরিকল্পিত হামলা:
পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা। ভিযুক্ত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে কীভাবে স্বামীকে আঘাত বা খুন করা যায়, তার ভিডিয়ো দেখত। একজন সিনিয়র পুলিস অফিসার জানিয়েছেন, সরোজের সার্চ হিস্ট্রি থেকে এইসব তথ্য পাওয়া গিয়েছে।

আটক স্ত্রী:

পুলিস ইতোমধ্যেই সরোজকে আটক করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। রামসেবককে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু হয়েছে, কারণ তিনি এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। দম্পতির চারটি সন্তান রয়েছে, যারা হামলার সময় বাড়িতেই ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply