Search The Query
বদলাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে সমীকরণ? জি ৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ কানাডার প্রধানমন্ত্রী… narendra-modi-invited-in-g-7-summit-to-be-held-in-canada – stockbangla
  • Home
  • Blog
  • বদলাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে সমীকরণ? জি ৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ কানাডার প্রধানমন্ত্রী… narendra-modi-invited-in-g-7-summit-to-be-held-in-canada

বদলাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে সমীকরণ? জি ৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ কানাডার প্রধানমন্ত্রী… narendra-modi-invited-in-g-7-summit-to-be-held-in-canada

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডায় রাজনৈতিক পালাবদল। ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণও কি পালটাচ্ছে? কানাডায়  জি-৭ সামিটে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন সেদেশের নয়া প্রধানমন্ত্রী মার্ক কার্নির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন মোদী নিজেই। বস্তুত, তিনি যে বৈঠকে যোগ দেবেন সেকথা কানাডার প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Top 10 bridges of India: ৫৬ হাজার হাতির সমান লোহা! সব ইস্পাত তার জুড়লে দৈর্ঘ্যে পৃথিবীর পরিধি সমান! ভারতের অসাধারণ সব ব্রিজ… দেখুন ছবি…

তখন প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো। কানাডার খালিস্থানি আন্দোলনকে কেন্দ্র করে ভারতের সম্পর্ক একেবারেই তলানি পৌঁছে যায়। খলিস্তানি জঙ্গি সুরেন্দ্র সিং নিজ্জর খুনে ভারতের গোয়েন্দা সংস্থা র’য়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন ট্রুডো। যে অভিযোগ অস্বীকার করে ভারত। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, দুই দেশ থেকে কুটনীতিকদের প্রত্য়াহার করে ভারত  ও কানাডা। শেষপর্যন্ত অবশ্য আভ্যন্তরীন রাজনীতির কারণে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য় হন ট্রুডো। 

এদিকে কানাডায় প্রধানমন্ত্রী পদে বসেই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দেন মার্ক কার্নির। আজ, শুক্রবার মোদী এক্স হ্য়ান্ডেল লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী  মার্ক কার্নির ফোন  পেয়ে খুবই খুশি হলাম। সম্প্রতি নির্বাচনে জয়ের জন্য তাঁকে অভিনন্দন ও চলতি মাসে কানানাস্কিসে অনুষ্ঠিত হতে চলা জি ৭ সামিটে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছি’।

 

জি-৭ গোষ্ঠীর সদস্য ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, জাপান, আমেরিকা ও কানাডা। তবে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বের কারণে প্রতিবছর ভারতকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবারও ভারতকে আমন্ত্রণ জানানো হবে? জল্পনা চলছিল। সেই জল্পনায় ইতি টানলেন খোদ কানাডার প্রধানমন্ত্রীই।

আরও পড়ুন:  Chenab Bridge Top 11 Facts: ভূমিকম্প-বিস্ফোরণেও অটল, প্রকৌশল বিস্ময়ে ছুটবে বন্দে ভারতও! চমকাবে চেনাবের ১১ তথ্য

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply