জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেল ফেরত স্বামীর হাড়হিম কাণ্ড। স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে, এই সন্দেহে তার উপর নারকীয় অত্যাচার করে। বাড়ি ফিরে নৃশংস নির্যাতন করে স্ত্রীর উপর। বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেরই স্ত্রীকে গণধর্ষণ। তারপর হাত-পা বেঁধে নদীতে ফেলে খুনের চেষ্টা করে বর্বর স্বামী।
এইসবের পর বরাত জোরে বাঁচলেন নির্যাতিতা মহিলা। হাড়হিম ঘটনাটি ঘটে, গুজরাতের সুরাটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সী গণেশ রাজপুত ২৪ জুলাই তার স্ত্রীর উপর নির্যাতন চালায়। লাঠি, হাতুড়ি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে।
২৫ জুলাই সকালে অভিযুক্ত স্বামী তার বন্ধু মহেশ ওরফে প্রিন্স কুমারকে সঙ্গে নিয়ে ২২ বছর বয়সী ওই মহিলাকে তার বাড়ির বাইরে থেকে অপহরণ করে। তারপর দীনদয়াল নগরের একটি ভাড়া ঘরে নিয়ে যায়। সেখানে দুজনে মিলে একে একে তাকে ধর্ষণ করে। এবং নির্মমভাবে নির্যাতন চালায়। এমনকি পাইপ দিয়ে মাথায় আঘাত করে।
সেদিনই গণেশ তার আরও দুই সঙ্গীকে ডেকে পাঠায়। যারা- বিজয় ওরফে কাচ্যো ঈশ্বরভাই রাঠোড় (২৯) এবং আপ্পা জগন্নাথ ওয়াঘমারে (৩৯)। চার অভিযুক্ত মিলে নির্যাতিতাকে অটোরিকশায় করে তাপী নদীর কাছে একটি জলের ট্যাঙ্কে নিয়ে যায়, তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাকে ডুবিয়ে মারার চেষ্টা করে।
আরও পড়ুন:Terrible Road Accident: শ্রাবণে পুণ্যের টান! বাবার মাথায় জল ঢালতে আসছিলেন, ভয়ংকর দুর্ঘটনায় মৃ*ত ১৮…
গুরুতর আহত এবং মৃতপ্রায় অবস্থায় নির্যাতিতা নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। যেভাবে হোক তিনি পুলিসের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করতে তিনি কাপোদারা থানায় পৌঁছান। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং হত্যার চেষ্টার মামলা দায়ের করে পুলিস। অভিযোগের পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে কাপোদারা পুলিস বিশেষ নজরদারি দল গঠন করে এবং কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে খুঁজে বের করে।
ইতোমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়। ডিসিপি অলোক কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।
প্রধান অভিযুক্ত গণেশ রাজপুত, পেশায় একজন চালক এবং মূলত সে তামিলনাড়ুর শৈলেমের বাসিন্দা। গণেশ একজন পরিচিত অপরাধী যার বিরুদ্ধে ইতিমধ্যেই সুরাটে ২৬টি গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা: মহেশ উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা; বিজয় গুজরাটের একজন গাড়ি টেকনিশিয়ান; এবং আপ্পা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একজন অটোরিকশা চালক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

