Search The Query
বিজেপি-রাজ্যেও খোঁজ ‘অ-পা’র! সরকারিকর্মীর বাড়িতে ২ কোটি নগদ, জানলা থেকে নোটের বৃষ্টি…| Odisha engineer throws cash out of window during raid Rs 2 crore seized – stockbangla
  • Home
  • Blog
  • বিজেপি-রাজ্যেও খোঁজ ‘অ-পা’র! সরকারিকর্মীর বাড়িতে ২ কোটি নগদ, জানলা থেকে নোটের বৃষ্টি…| Odisha engineer throws cash out of window during raid Rs 2 crore seized

বিজেপি-রাজ্যেও খোঁজ ‘অ-পা’র! সরকারিকর্মীর বাড়িতে ২ কোটি নগদ, জানলা থেকে নোটের বৃষ্টি…| Odisha engineer throws cash out of window during raid Rs 2 crore seized

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশার(Odisha) হেভিওয়েট মুখ্য ইঞ্জিনিয়ার বৈকুন্ঠ নাথ সরঙ্গী( Baikuntha Nath Sarangi), যিনি প্রধান প্রকৌশলী, পরিকল্পিত সড়ক, গ্রামীণ কর্ম বিভাগ, ভুবনেশ্বরের সঙ্গেও যুক্ত। শুক্রবার ওড়িশা ভিজিল্যান্স (Odisha Vigilance officials)(দুর্নীতি দমন বিভাগ) তাঁর একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে। একযোগে এই অভিযানে ২.১ কোটির বেশি টাকা উদ্ধার করেছে কর্মকর্তারা। অবৈধ সম্পদের মালিকানার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
 
আচমকা এই হানায় বৈকুন্ঠ নাথ তাঁর ফ্ল্যাটের জানলা গিয়ে ৫০০ টাকা নোটের বান্ডিল ছুঁড়ে ফেলে টাকা লোপাট করার চেষ্টা করে। এক কর্মকর্তা জানিয়েছেন, ভিজিল্যান্স অফিসারদের দেখে বৈকুন্ঠনাথ তাঁর ফ্ল্যাটের জানলা দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল ছুঁড়ে ফেলেন। ভিজিল্যান্সের তল্লাশি দল প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে নোটগুলি উদ্ধার করে।

আরও পড়ুন:Hero Alom Divorce: তৃতীয় বিয়ে ভাঙার পরও স্বস্তি নেই! হিরো আলমের বিরুদ্ধে মামলা স্ত্রীর…

এদিন তল্লাশি দল ভুবনেশ্বর, আঙ্গুল এবং পিপিলি (পুরী)-র মোট সাত জায়গায় একযোগে হানা দেয়। ভুবনেশ্বরের দমদুমার একটি ফ্ল্যাট থেকে প্রায় ১ কোটি, আঙ্গুল জেলার করাদাগাদিয়ায় তার দোতলা বাসভবন থেকে প্রায় ১.১ কোটি টাকা উদ্ধার করা হয়।

আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস, ১২ জন ইন্সপেক্টর, ছয়জন সহকারী সাব-ইন্সপেক্টর এবং আরও বেশ কয়েকজন কর্মীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আঙ্গুলের বিশেষ জজ, ভিজিল্যান্স কর্তৃক জারি করা তল্লাশি পরোয়ানার অধীনে এই তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন:Road Accident: ভয়ংকর! সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট গভীর খাদে গাড়ি, ভেসে গেল ৯ পর্যটক…

বৈকুন্ঠ নাথের যেসব জায়গায় যাচাই-বাছাই করা হচ্ছে তার মধ্যে রয়েছে: আঙ্গুলে একটি দ্বিতল আবাসিক বাড়ি, ভুবনেশ্বরে একটি ফ্ল্যাট, পুরীর সিউলাতে একটি ফ্ল্যাট, আঙ্গুলে এক আত্মীয়ের বাড়ি, আঙ্গুলে সারঙ্গির পৈতৃক বাড়ি, আঙ্গুলে একটি দ্বিতল পৈতৃক ভবন, ভুবনেশ্বরে প্রধান প্রকৌশলীর অফিসে তার অফিস কক্ষ।

উদ্ধারের টাকাগুলি গোনার জন্য অধিকর্তারা মেশিনের সাহায্য় নেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া মোট অর্থের পরিমাণ প্রায় ২.১ কোটি টাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply