Search The Query
মোদী PM Narendra Modi strong message to Pakistan on Terrorism – stockbangla
  • Home
  • Blog
  • মোদী PM Narendra Modi strong message to Pakistan on Terrorism

মোদী PM Narendra Modi strong message to Pakistan on Terrorism

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিদুঁর এখনও চলছে। ‘আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত”, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘ সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে’।

আরও পড়ুন:  Operation Sindoor fame Wing Commander Vyomika Singh: আকাশ ছুঁতে চাইতেন স্কুলেই, লখনউ-কন্য়া উইং কম্যান্ডার ব্যোমিকার বিয়ে কবে, স্বামী কে..

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাব। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পোশাকি নাম, ‘অপারেশন সিদুঁর’। এরপর বৃহস্পতিবার আর শুক্রবার আবার জম্মু-সহ ভারতের সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলার চালানোর চেষ্টা করে পাকিস্তানও। কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে দেয় সেনা। এখন যুদ্ধবিরতি চলছে।

আজ, সোমবার মোদী বলেন, ‘দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি’। প্রধানমন্ত্রীর সাফ কথা, ‘আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে’। 

এদিন ভাষণের শুরুতেই অপারেশন সিঁদুরের সাফল্য দেশ সব মা ও মহিলাদের উত্‍সর্গ করেন মোদী। বলেন, ‘স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংস ভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। আমার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী’।

আরও পড়ুন:  Bengaluru Corporate Slave: ‘আমি কি মরছি’? বেঙ্গালুরুর কর্মীর দিনে ১৬ ঘন্টা কাজ! টানা আড়াই বছর পাননি ছুটি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply