Search The Query
রথযাত্রায় ভয়ংকর দুর্ঘটনা! বেকাবু গজরাজ, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট ভক্তরা…| Terrifying accident during Rath Yatra Rampaging elephants cause panic devotees injured in stampede – stockbangla
  • Home
  • Blog
  • রথযাত্রায় ভয়ংকর দুর্ঘটনা! বেকাবু গজরাজ, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট ভক্তরা…| Terrifying accident during Rath Yatra Rampaging elephants cause panic devotees injured in stampede

রথযাত্রায় ভয়ংকর দুর্ঘটনা! বেকাবু গজরাজ, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট ভক্তরা…| Terrifying accident during Rath Yatra Rampaging elephants cause panic devotees injured in stampede

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরী-দীঘার পাশাপাশি গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আমদাবাদে আজ ১৪৮ তম জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছরের এদিনটি সাড়ম্বরের সঙ্গে পালিত হয়। 

এবছর যাত্রার সময় ঘটে ভয়ংকর ঘটনা। যাত্রার সময় এক হাতি আচমকাই বেসামাল হয়ে পড়ে। জানা গিয়েছে, ডিজের জোর আওয়াজে হাতিটি ভয় পেয়ে যায়। ফলে সে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে যায়। হাতিকে কাবু করতে না পারায় স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষপর্যন্ত মহওত (হাতির প্রশিক্ষক) হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন:Kasba: হাড়হিম কসবা! কলেজের মধ্যেই ছাত্রীর সঙ্গে ৩ বর্বরের অকথ্য যৌনাচার, তুলকালাম…

জগন্নাথের যাত্রায় ভক্তের ঢল নামে সেখানে। আচমকাই একসঙ্গে তিনটি হাতি বেকাবু হয়ে পড়ায় ভক্তরা হুড়োহুড়ি শুরু করে দেয়।

৫-৬টি হাতি বেকাবু হয়ে পড়ে
আমদাবাদের রথযাত্রার রুটে খাদিয়া ভিস্তার পড়ে। যেখানে হাতিদের বেকাবু হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। ডিজে-র বিকট শব্দে একটি হাতি উত্তেজিত হয়ে দৌড়াতে শুরু করে। সেই হাতিটিকে দেখে বাকি দুটি হাতিও বেকাবু হয়ে যায়। যাত্রা চলাকালীন ৫-৬টি হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

৩-৪ জন আহত:
হাতিগুলি বেসামাল হয়ে পড়লে ভক্তরা হুড়োহুড়ি শুরু করে দেয়। ফলে পদপিষ্টের পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গিয়েছে, ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তবে সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি। আহতরা হাতির আশেপাশে থাকার ফলে আহত হয়।

আরও পড়ুন:Rath Yatra 2025: রথে রাজনীতি? দীঘার জগন্নাথের প্রসাদের সঙ্গে তৃণমূলের লিফলেট! তুঙ্গে বিতর্ক…

অনেক চেষ্টার পর যে হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনা হয়:
মাহওত এবং বনবিভাগের উদ্যোগে হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার জেরে রথযাত্রা ১৫ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে ১০৮ অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। ১৫ মিনিট পর হাতিগুলিকে রাস্তা থেকে মূল রাস্তায় নিয়ে আসা হয় এবং তাদের নিয়ন্ত্রণ করার পর, রথযাত্রা পুনরায় শুরু হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply