Search The Query
শিমলায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া! ভর্তি হন ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে…Sonia Gandhi rushed to hospital after her health deteriorates in Shimla discharged later – stockbangla
  • Home
  • Blog
  • শিমলায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া! ভর্তি হন ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে…Sonia Gandhi rushed to hospital after her health deteriorates in Shimla discharged later

শিমলায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া! ভর্তি হন ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে…Sonia Gandhi rushed to hospital after her health deteriorates in Shimla discharged later

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাহাড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে (Indira Gandhi Medical College and Hospital) ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলে। করা হয় MRI এবং অন্যান্য টেস্ট। হয় হেলথ চেক-আপ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: India Pakistan Tension: ‘এবার না খেয়ে মরব, কিছু একটা করুন’! ‘অপারেশন সিঁদুরে’র পরই পাকিস্তান কেন পরপর ৪ চিঠি লিখল ভারতকে?

আরও পড়ুন: Shani Gochar 2025: ভগবান শনির নয়নে অশনি সংকেত? আগামী দু’বছর কোন কোন রাশিকে দু’হাত ভরে কৃপা করবেন তিনি? জেনে নিন, শনি-কথা…​

দু’বার কোভিড

দেখতে গেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। সংশ্লিষ্ট মহল থেকে জানা গিয়েছে, বিভিন্ন শারীরিক সমস্যার জন্য মোটামুটি চিকিৎসার মধ্যেই আছেন তিনি। করাচ্ছেনও চিকিৎসা। দু’বার কোভিডে আক্রান্ত হয়েছেন সোনিয়া গান্ধী। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে।

সুখবিন্দর সিং সুখু

সূত্রের খবর, আজ শনিবারও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তবে তাঁর ঠিক কী হয়েছিল প্রাথমিক ভাবে সেটা জানা যায়নি। তবে অসুস্থতার জন্য শিমলার সবচেয়ে নামী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে, এটা জানা যায়। এবং শুধু তাই নয, শোনা যাচ্ছে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও সোনিয়াকে দেখতে যাবেন। পরে তিনি সোনিয়ার অসুস্থতা নিয়ে বক্তব্যও রাখেন।

নব সত্যাগ্রহে নয়

গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়েও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারেননি। গত তিন বছর ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর পাওয়া গিয়েছে। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতেও দেখা গিয়েছে তাঁকে।

মেয়ের ডাকে

গত সোমবারই শিমলা গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। শিমলায় তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়ি রয়েছে। সেখানেই ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের সংসদীয় দলনেত্রীর। কিন্তু এই সব পরিকল্পনার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply