Search The Query
৬২ বছরের সার্ভিসের পর অবসরে MiG-21! রুশ জেটের জায়গায় আকাশ কাঁপাবে Mk-1A, জানুন এ-টু-জেড – stockbangla
  • Home
  • Blog
  • ৬২ বছরের সার্ভিসের পর অবসরে MiG-21! রুশ জেটের জায়গায় আকাশ কাঁপাবে Mk-1A, জানুন এ-টু-জেড

৬২ বছরের সার্ভিসের পর অবসরে MiG-21! রুশ জেটের জায়গায় আকাশ কাঁপাবে Mk-1A, জানুন এ-টু-জেড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘এন্ড অফ অ্যান এরা’! ভারতীয় সেনায় ৬২ বছরের সার্ভিস দেওয়ার পর অস্তাচলে বহু যুদ্ধের বিশ্বস্ত যোদ্ধা মিগ-২১ ফাইটার জেট (MiG-21)। ভারতীয় বায়ুসেনা (IAF) সেপ্টেম্বরে সোভিয়েত যুগের যুদ্ধবিমানের অবশিষ্ট স্কোয়াড্রনগুলিকে পত্রপাট বিদায় জানাবে। আগামী ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেস থেকে শেষবার উড়বে মিগ-২১ এর শেষ স্কোয়াড্রন। 

১৯৫৫ সালে মিগ ২১ প্রথমবার আকাশে ডানা মেলেছিল। বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় ১৯৬৩ সালে। ১৯৬৫  ও ১৯৭১ এর যুদ্ধে লড়া এই মিগই কিন্তু অনেকের কাছে ‘ফ্লাইং কফিন’! কারণ ‘ঘাতক মিগ ২১’ কেড়েছে ২০০ পাইলট ও ৫০ সাধারণের প্রাণ। মিগ এখন ইতিহাসের পাতায়। আর এবার তার জায়গা নিচ্ছে তেজস এমকে-ওয়ানএ (Tejas Mk)

আরও পড়ুন: পাকিস্তানকে বারবার জমি ধরানো যমদূতকে চিরবিদায়! ইতিহাস হয়ে যাচ্ছে বায়ুসেনার MiG-21…

একেবারে আত্মনির্ভর ভারত। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই এমকে-ওয়ানএ। নকশা করেছে প্রতিরক্ষা মন্ত্রকের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। স্বদেশী হালকা যুদ্ধ বিমানের উন্নত রূপই হচ্ছে এমকে-ওয়ানএ। মিগ-২১ স্কোয়াড্রনের প্রতিস্থাপন করার জন্য এমকে-ওয়ানএ-এর জন্ম। 

এমকে-ওয়ানএ-র মূল বৈশিষ্ট্য এবং আপগ্রেড:

উন্নত অ্যাভিওনিক্স এবং রাডার: এমকে-ওয়ানএ -তে একটি উন্নত এইএসএ রাডার এবং আরও পরিশীলিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে, যার মধ্যে রয়েছে একটি রাডার ওয়ার্নিং রিসিভার (আরডব্লিউআর) এবং অ্যাডভান্সড সেল্ফ প্রোটেকশন জ্যামার (এএসপিজে) পড।

উন্নত অস্ত্রশস্ত্র: এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ (বিভিআর) অর্থাত্‍ দৃশ্যমান পরিসরের বাইরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। রয়েছে আকাশ থেকে আকাশ/ভূমি ক্ষেপণাস্ত্র এবং উন্নত স্বল্প পাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এএসআরএএএম) দিয়ে সজ্জিত।

দেশীয় ডিজিটাল ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম: এমকে-ওয়ানএ -তে ডিজিটালি নিয়ন্ত্রিত ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম রয়েছে। যা ঐতিহ্যবাহী যান্ত্রিক ফ্লাইট নিয়ন্ত্রণগুলিকে প্রতিস্থাপন করে চালচলন এবং নিয়ন্ত্রণ বাড়ায়।

উন্নত রক্ষণাবেক্ষণ: এমকে-ওয়ানএ -তে রক্ষণাবেক্ষণযোগ্যতা উন্নত করার জন্য এবং টার্নঅ্যারাউন্ড সময় কমানোর জন্য ডিজাইন করা বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অপারেশনাল প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেটওয়ার্ক ওয়ারফেয়ার সিস্টেম: যোগাযোগ এবং নেটওয়ার্কিং ক্ষমতা উন্নত করার জন্য একটি সফ্টওয়্যার-সংজ্ঞায়িত রেডিও (এসডিআর) অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরে চাকরির সুযোগ, ‘আকাশছোঁয়া’ অঙ্কের বেতন! আবেদনের উর্ধ্বসীমা ৪৫ বছর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
  

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply