Search The Query
Mother kills son: ‘খুনে’ পরকীয়া! নিজের ১০ বছরের ছেলেকে মেরে পিস পিস করে স্যুটকেসবন্দি করল মা-ই! – stockbangla
  • Home
  • Blog
  • Mother kills son: ‘খুনে’ পরকীয়া! নিজের ১০ বছরের ছেলেকে মেরে পিস পিস করে স্যুটকেসবন্দি করল মা-ই!

Mother kills son: ‘খুনে’ পরকীয়া! নিজের ১০ বছরের ছেলেকে মেরে পিস পিস করে স্যুটকেসবন্দি করল মা-ই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল ১০ বছরের ছেলে! তাই প্রেমিককে সঙ্গে নিয়ে ১০ বছরের ছেলেকে খুন করল মা! শুধু খুন করা-ই নয়, পিস পিস করে কেটে স্যুটকেসেও ভরল! ভয়ংকর হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে গুয়াহাটিতে। গুয়াহাটির বন বিভাগের অফিসের কাছে একটি নির্জন রাস্তায় একটি স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার হয় ১০ বছরের এক শিশুর টুকরো টুকরো করা দেহ। 

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  খুনের তদন্তে নেমে পুলিস ওই শিশুর মা দীপালি রাজবংশী এবং তার প্রেমিক জিতুমনি হালোইকে গ্রেফতার করে। জানা গিয়েছে, নিহত শিশুর নাম মৃন্ময় বর্মণ। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। রাস্তায় স্যুটকেসটি পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন স্থানীয়রা। তারপর স্যুটকেস খুলতেই চক্ষু থ! দেখা যায় স্যুটকেসে শিশুর দেহ! ক্ষতবিক্ষত, টুকরো টুকরো।

খুনের পিছনে মা-প্রেমিকের ষড়যন্ত্র!
জানা গিয়েছে, নিজের পরকীয়ায় পথের কাঁটা সরাতে প্রেমিক জিতুমনি হালোইয়ের সঙ্গে মিলে মা দীপালি নিজের ১০ বছরের ছেলেকে খুন করে। তারপর দেহ টুকরো টুকরো করে স্যুটকেসে ভরে ফেলে দেয় নির্জন রাস্তার ধারে। এরপর নিজের কুকর্ম ঢাকতে ও তদন্তের মোড় ঘোরাতে থানায় ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে। কিন্তু পুলিসের জেরায় মা দীপালির বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই মা দীপালি ও তার প্রেমিক, দু’জনকে আটক করে পুলিস। আটকের পর জিজ্ঞাসাবাদের সময় চাপের মুখে ভেঙে পড়ে যুগল। খুনের কথা স্বীকার করে।

পরিকল্পনা করে খুন
পুলিস সূত্রে জানা গিয়েছে, দীপালি একটি ক্লিনিকে কর্মরত ছিলেন। স্বামী বিকাশ বর্মণের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের সময় থেকেই জিতুমনি হালোইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তার। জিতুমনি হালোই অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে অস্থায়ী পিয়নের কাজ করে। পুলিস সূত্রে খবর, অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছক কষেই এই হত্যকাণ্ড ঘটানো হয়। তদন্তে নেমে পুলিস দুজনকেই গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে নিহত শিশুর স্কুলব্যাগও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন, Howrah Incident: ‘বাবা হাত চেপে ধরে, দাদা গলা টিপে খুন করে’, মায়ের খুনিদের ধরিয়ে দিল শিশুকন্যা! হাড়হিম হাওড়া…

আরও পড়ুন, Anti-national Social Post: ধর্মীয় উস্কানি কিংবা দেশবিরোধী পোস্টের জের! দুই জেলায় শ্রীঘরে ৪ যুবক…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply