Search The Query
Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের – stockbangla
  • Home
  • Blog
  • Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের

Awami League Ban: আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উদ্বেগের, গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে! ইউনূসকে কড়া বার্তা ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে শ’খানেক মামলা হয়েছে। তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এবার হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। গত বছর অগাস্ট মাসে হাসিনাকে উত্খাতের পর এখনও নির্বাচন করাতে পারেনি তদরাকি সরকার। তবে আওয়ামী লীগকে  যাতে নির্বাচনে আটকানো যায় তার ব্যবস্থা করে ফেলল মহম্মদ ইউনূস সরকার। এনিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারতের বিদেশ মন্ত্রক।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত হচ্ছে। যথাযত প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উদ্বেগজনক। গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব  নিয়ে আমরা উদ্বিগ্ন। আশাকরি বাংলাদেশে দ্রুত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা হবে। গণতন্ত্র ফিরবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দুদিন ধরে কর্মসূচি পালন করছে বাংলাদেশে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

আরও পড়ুন-‘পাকিস্তানকে খতম করতে ভারতের বেশি সময় লাগবে না’, দাবি কার্গিলজয়ী বৃদ্ধ সেনার…

আরও পড়ুন-আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন! বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার দল…

গত ৫ অগাস্ট গণ বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ মুজিবের বাড়ি ভাঙা থেকে শুরু করে দেশজুড়ে আওয়ামী লীগ সমর্থকদের উপরে হামলা শুরু হয়। হামলার শিকার হন সে দেশের সংখ্যালঘুরাও। ভারতের আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নেওয়া শুরু হয়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, বাতিল করা হয় তাঁর পাসপোর্ট। এখন দেখা যাচ্ছে হাসিনা বিদায় নেওয়ার পর থেকে ডামাডোল চলছে দেশজুড়ে। নতুন করে ভোট করানোর কোনও উদ্যোগই দেখা যাচ্ছে না সরকারের মধ্যে। কিন্তু সেসব কথা না তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে যুক্তি সাজাচ্ছে বর্তমান সরকার।

বাংলাদেশ সরকারের আইনি উপদেষ্টা অসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বলেন, বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা ও হাসিনা উচ্ছেদ আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের ওই প্রতিক্রিয়ার পর বাংলাদেশের তরফে মহম্মদ ইউনূসের একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, আমরা দেখেছি কীভাবে আমাদের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে আওয়ামী লীগ, রাজনৈতিক পরিসর কম করে দিয়েছে, গত ১৫ বছরের শাসনামলে আমাদের সার্বভৌমত্ব ক্ষুন্ন করা হয়েছে। জাতীয় নিরাপত্তার কারণেই এই দলটিকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল। আমারা দেখেছি কীভাবে ভোটের নামে প্রসহন করা হয়েছে এতদিন। আমরা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চাই। নির্বাচন একেবারেই আমাদের নিজস্ব বিষয়। আমাদের নির্বাচন, সার্বভৌমত্বকে সবাই সম্মান করি এটাই আমাদের কাম্য।      

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply