Search The Query
‘ফুটো’ মস্তান পাকিস্তান; ভারতের দেড় মাসের খরচে পাক সেনার চলে সারা বছর! তারপরেও… – stockbangla
  • Home
  • Blog
  • ‘ফুটো’ মস্তান পাকিস্তান; ভারতের দেড় মাসের খরচে পাক সেনার চলে সারা বছর! তারপরেও…

‘ফুটো’ মস্তান পাকিস্তান; ভারতের দেড় মাসের খরচে পাক সেনার চলে সারা বছর! তারপরেও…

Operation Sindoor: অপারেশন সিঁদুর (Operation Sindoor) সারা বিশ্বকে দেখিয়েছে ভারতীয় সেনার (Indian Army) ঠিক কী ক্ষমতা। পাকিস্তানের ঘরে (India-Pakistan Tension) ঢুকে তাদের ভয়ংকর খেলা দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতের পশ্চিমাঞ্চলীয় সেক্টরে বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে শয়তানের বেপরোয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী আকাশপথেই উত্তর দিয়েছিল। অপারেশন সিঁদুরে সেনার গগনচুম্বী সাফল্যের পরেই এল বিরাট আপডেট! এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে, অপারেশন সিন্দুরের পর দেশের প্রতিরক্ষা খাতের বাজেটে ৫০ হাজার কোটি টাকা বাড়তে পারে। অতিরিক্ত তহবিলের সম্পূরক বাজেটের মাধ্যমে তা পাঠানো হবে বলেই মনে করা হচ্ছে। যার ফলে প্রতিরক্ষা খাতে সামগ্রিক বরাদ্দ ৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে!

আরও পড়ুন: শুধু S 400 নয়, ভারতের আরও ৬ ভয়ানক অস্ত্রে শয়তান কেঁপেছে ! সেরে নিন বিশদে পরিচয়পর্ব

পূর্ববর্তী বরাদ্দ থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি

গত ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতীয় সেনার জন্য রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছিলেন তিনি। যা ২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দকৃত ৬.২২ লক্ষ কোটি টাকার তুলনায় ৯.২ শতাংশ বেশি। প্রস্তাবিত অতিরিক্ত ৫০,০০০ কোটি টাকা ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কৌশলগত বিনিয়োগ হবে। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বাজেট অনুমোদনের প্রয়োজন হবে। গবেষণা, উন্নয়ন, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সংগ্রহের কথা ভেবেই তা হবে।
 
প্রতিরক্ষা ব্যয় অগ্রাধিকার

২০১৪ সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষা ভীষণই গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। এনডিএ সরকার তার প্রথম বছরে, অর্থাত্‍ ২০১৪-১৫ অর্থবর্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২.২৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইতিমধ্যেই ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃহত্তম অংশ, যা মোট বাজেটের ১৩%। পাকিস্তানের প্রতিরক্ষার বাজেট  ৮৭ হাজার ৩২৪ কোটি। সেখানে ভারতের ৭ লক্ষ কোটি টাকা! ‘ফুটো’ মস্তান পাকিস্তান এরপরেও বড় বড় কথা বলে। ভারতের দেড় মাসের খরচে পাক সেনার সারা বছর চলে যাবে!
 

দেশীয় প্রযুক্তি

অপারেশন সিন্দুর দেখিয়েছে ভারতের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে কৌশলগত নির্ভুলতার সমন্বয়। বিশ্লেষক এবং কর্মকর্তারা ইজরায়েলের সুপরিচিত আয়রন ডোমের সঙ্গে ভারতের তুলনা করছেন! ভারতের ক্রমবর্ধমান কৌশলগত অস্ত্রাগারে, আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের মতো দেশীয় ব্যবস্থার ভূমিকাও তুলে ধরেছেন তাঁরা। ভারত অভ্যন্তরীণ সামরিক প্রযুক্তি উন্নত করার দিকেও মনোনিবেশ করেছে। সশস্ত্র বাহিনী সম্প্রতি ‘ভার্গবস্ত্র’ পরীক্ষা করেছে, যা একটি নতুন কম খরচের, কাউন্টার-ড্রোন সিস্টেম। এই সিস্টেমটি মাইক্রো-রকেট ব্যবহার করে। চলতি সপ্তাহে ওড়িশার গোপালপুরের, সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে এর ব্যাপক মূল্যায়ন করা হয়েছে। প্রতিরক্ষা সূত্রের মতে, পরীক্ষাটি ‘সমস্ত লক্ষ্য পূরণ করেছে’ যা ভবিষ্যতে মোতায়েনের জন্য সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করে।

আরও পড়ুন: নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী জয়শঙ্করের, সর্বক্ষণ ৩৩ কমান্ডো! আরও ২ বুলেটপ্রুফ গাড়ি

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply