Search The Query
ভারতের ডামি ফাইটার জেটেই কিস্তিমাত! ফাঁদে পা দিয়েই অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান| India sent unmanned dummy aircraft to fool Pakistan during Operation Sindoor – stockbangla
  • Home
  • Blog
  • ভারতের ডামি ফাইটার জেটেই কিস্তিমাত! ফাঁদে পা দিয়েই অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান| India sent unmanned dummy aircraft to fool Pakistan during Operation Sindoor

ভারতের ডামি ফাইটার জেটেই কিস্তিমাত! ফাঁদে পা দিয়েই অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান| India sent unmanned dummy aircraft to fool Pakistan during Operation Sindoor

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা হিসেবে পকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। পাশাপাশি ভারতের সুপরিকল্পিত আঘাতে একের পর এক পাক শহরে গুঁড়িয়ে গিয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, বায়ুসেনা ঘাঁটি ও অন্যান্য স্থাপনা। পাশাপাশি, পাকিস্তানের দিক থেকে আসা একের পর এক মিসাইল, ড্রোনকে আকাশেই ধ্বংস করেছে ভারতের এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। এবার বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য়।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তারা এএনআই সূত্রে বলছে পাকিস্তানের আকাশে ভারতীয় বায়ুসেনা পাঠিয়েছিল ডামি ফাইটার জেট। ওই চালকবিহীন ডামি ফাইটার জেটই পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে অচল করে দিয়েছিল।

গত ৯-১০ মে রাত্রে ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ ১২টি এয়ার বেসের মধ্যে ১১টিতে আক্রমণ করে। ওইসব টার্গেটে আঘাত হানার আগে ভারত পাকি আকাশে পাঠিয়েছিল চালকবিহীন ডামি ফাইটার জেট। ওইসব স্বয়ংক্রিয় বিমানকে ফাইটার হিসেবে সাজিয়ে তোলা হয়েছিল। ওই ডামি বিমান পাক আকাশে প্রবেশ করতেই পাকিস্তান সেনা তাদের HQ 9 মিসাইল সিস্টেম অ্য়াক্টিভেট করে। আর তাতেই তাদের অবস্থান ভারত চিহ্নিত করে ফলে। তার পরেই ওইসব জায়গায় নিখুঁত নিশানায় আঘাত হানে ভারতের মিসাইল।

আরও পড়ুন-চিরসখা হে… এগারোর কন্যা অকালমৃত, লঞ্চ থেকে হাতে হাত ধরে মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির!

আরও পড়ুন-পাক এজেন্টের সঙ্গে বিদেশেও! চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি…

ভারতের ওই কৌশলে পরে পকিস্তান তার সবকটি HQ 9 মিসাইল ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করে ফেলেই বিপদ ডেকে আনে। ভারত ওইসব সিস্টেম ডিটেক্ট করে ফেলে ঘাত হানতে শুরু করে। পাকিস্তানের লক্ষ্যবস্তুগুলিতে একের পর এক উড়ে গিয়ে পড়তে থাকে ব্রহ্মস ও স্ক্যালপ মিসাইল। সূত্রের খবর, কমপক্ষে ১৫টি মিসাইল আঘাত হানে ওইসব লক্ষ্যবস্তুতে।

ওই আঘাতেই পাকিস্তানের এয়ারস্ট্রিপ, হ্যাঙ্গার, যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। পাশাপাশি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট ও শক্তিশালী ড্রোন ধ্বংস করে দেয়। প্রতিরক্ষা মন্ত্রীক সূত্রে খবর, এই প্রথম ব্রহম্স মিসাইল ব্যবহার করা হল।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply