Search The Query
মেঘ-পাহাড়ে মাখামাখি হতে হানিমুনে মেঘালয়ে! তারপরই নিখোঁজ দম্পতি, পড়ে আছে খালি স্কুটার… তবে কী…A newly wed couple from Indore goes missing on Honeymoon in Shillong – stockbangla
  • Home
  • Blog
  • মেঘ-পাহাড়ে মাখামাখি হতে হানিমুনে মেঘালয়ে! তারপরই নিখোঁজ দম্পতি, পড়ে আছে খালি স্কুটার… তবে কী…A newly wed couple from Indore goes missing on Honeymoon in Shillong

মেঘ-পাহাড়ে মাখামাখি হতে হানিমুনে মেঘালয়ে! তারপরই নিখোঁজ দম্পতি, পড়ে আছে খালি স্কুটার… তবে কী…A newly wed couple from Indore goes missing on Honeymoon in Shillong

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য বিয়ে করেছে। মাখোমাখো প্রেম! হানিমুন করতে গিয়েছিল শিলং-এ। তারপর? নিখোঁজ নবদম্পতি। শিলংয়ে স্পর্শকাতর এলাকা ওসোরা পাহাড়ে তাঁদের শেষবার দেখা গিয়েছিল বলে খবর। যে স্কুটিতে চেপে ঘুরছিলেন, সেই স্কুটিটি উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন:  Kerala Incident: ঋণের বলি আরও ৪! হরিয়ানার পর এবার কেরালায় শেষ একটা গোটা পরিবার… সবাই ঝুলছে…

মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী আর তাঁর স্ত্রী সোনম। গত ১১ মে বিয়ে করেন তাঁরা। বিয়ের ৯ দিন পর, ২০ মে হানিমুনে যান ওই দম্পতি। প্রথমে বেঙ্গালুরু, তারপর সেখান থেকে গুয়াহাটি। কামাখ্যা মন্দির দর্শন করেন ২৩ মে শিলংয়ে পৌঁছন দু’জন। পরিবার লোকেরা জানিয়েছেন, সেদিন অর্থাত্‍ ২৩ মে পর্যন্ত রাজা ও সোনমের সঙ্গে যোগাযোগ ছিল। তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। স্বামী-স্ত্রী দু’জনের মোবাইল-ই বন্ধ।

পরিবারের লোকেরা প্রথমে ভেবেছিলেন, খারাপ নেটওয়ার্কের কারণে হয়তো ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু পরের দিনও যখন যোগাযোগ হল না, তখনই উদ্বেগ বাড়তে থাকে। সোনমের ভাই গোবিন্দ ও রাজার ভাই বিপিন তড়িঘড়ি পৌঁছন শিলংয়ে। গুগল ম্যাপে সাহায্যে একটি এজেন্সির খোঁজ পান তাঁরা। যে এজেন্সি একটি স্কুটার ভাড়া নিয়েছিলেন ওই দম্পতি। জানা যায়,  ওই স্কুটারে চেপে ওসোরা পাহাড়ে দিকে গিয়েছিলেন রাজা ও তাঁর স্ত্রী। এরপর থানায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ওসোরা পাহাড়ে লাগোয়া এলাকা থেকে সেই স্কুটারকে উদ্ধার করেছে পুলিস।

এদিকে ভাষা সমস্য়ার জন্য শিলংয়ের স্থানীয় পুলিস প্রশাসনের সঙ্গে কথার্বাতা বলতে সমস্যা হচ্ছে রাজার পরিবারের লোকেদের। শেষে পুলিস কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এখন ওই দম্পতিকে খুঁজে বেড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি কমিশনার(ক্রাইম ব্রাঞ্চ) রাজেশ কুমার ত্রিপাঠীকে। শিলং পুলিসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি।

আরও পড়ুন:  Amandeep Kaur Case: পঞ্জাব পুলিসের ইনস্টা কুইন; ৯৯ লাখি বাড়ি থেকে রোলেক্স! বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply