Search The Query
দলিত বলে মানুষ নয়? দোকানদারের ছেলেকে ‘বেটা’ বলায় বেধড়ক মারে বেঘোরে প্রাণ গেল…| beaten for calling shopkeepers son beta dalit man dies in gujrat – stockbangla
  • Home
  • Blog
  • দলিত বলে মানুষ নয়? দোকানদারের ছেলেকে ‘বেটা’ বলায় বেধড়ক মারে বেঘোরে প্রাণ গেল…| beaten for calling shopkeepers son beta dalit man dies in gujrat

দলিত বলে মানুষ নয়? দোকানদারের ছেলেকে ‘বেটা’ বলায় বেধড়ক মারে বেঘোরে প্রাণ গেল…| beaten for calling shopkeepers son beta dalit man dies in gujrat

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলিত বলে কী সে মানুষ নয়? উঁচু জাতের দোকানদারের ছেলেকে ‘বেটা’ বলেছে বলে নির্মম অত্যাচার। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৬দিন কাতড়ানোর পর অবশেষে নিশ্বাস ত্যাগ করেন আহত ব্যক্তি। ঘটনাটি ঘটে, গুজরাতের আমরেলা জেলায়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মামলায় পুলিস ইতোমধ্যেই আটজন-সহ নাবালককে গ্রেফতার করেছে। শুক্রবার কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানি মৃত নীলেশ রাঠোরের পরিবারের সঙ্গে বিক্ষোভে বসেন। এবং ন্যায়বিচারের দাবি জানান।

কংগ্রেস বিধায়কের বক্তব্য:
এক বিবৃতিতে বিধায়ক বলেন, ‘জারখিয়া গ্রামের নীলেশ রাঠোর মৃত্যু হয়েছে। একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে জাতভেগ তুলে তাকে নির্মমভাবে মারধর করা হয়। কয়েকদিন পর তিনি মারা যান। আমরা চারজন ভুক্তভোগীর পরিবারের জন্য ৫ একর কৃষিজমি অথবা সরকারি চাকরি দাবি করছি, এবং একজন ভালো অফিসার দ্বারা তদন্ত পরিচালনা করা হোক এবং মামলাটি দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হোক।’

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মৃতদেহ গ্রহণ করবে না।

আরও পড়ুন:Suspected Drone Activities: বাংলার উপর নজরদারি? ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁসিদেওয়ায় ‘রহস্যময়’ ড্রোন?

কী ঘটেছিল সেদিন?
লালজি মানসুখ চৌহান ঘটনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি জানান, ১৬ মে নীলেশ রাঠোর ভুজিয়ার দোকানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর নীলেশ বাড়ি ফিরে জানান যে, দোকানের মালিকের ছেলেকে বেটা বলে ডেকে তাকে প্যাকেট দিতে বলে। বেটা বলে ডাকার অপরাধে দোকানের মালিক তাকে লোহার লাঠি দিয়ে মারধর করে। এরপর লালজি চৌহানও ওই দোকানে যান। কিন্তু দোকানদার ছোটা খোদা ভরওয়াদ তাকেও লাঠি দিয়ে মারধর করেন।

এই ঘটনায় মোট ১১ জন জড়িত ছিল। এখনও পর্যন্ত আটজন গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:Mumbai Shocker: ২৩ তলা থেকে ঝাঁপ ২৫-র তরুণীর! দু’ভাগে বিভক্ত শরীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply