Search The Query
পাক-বন্ধু তুর্কিয়ের বিমান সংস্থার সঙ্গে ইন্ডিগোকে সম্পর্ক ছেদের নির্দেশ কেন্দ্রের! না হলে…IndiGo Told To End Pact With Turkish Airlines After Turkey’s Support For Pak – stockbangla
  • Home
  • Blog
  • পাক-বন্ধু তুর্কিয়ের বিমান সংস্থার সঙ্গে ইন্ডিগোকে সম্পর্ক ছেদের নির্দেশ কেন্দ্রের! না হলে…IndiGo Told To End Pact With Turkish Airlines After Turkey’s Support For Pak

পাক-বন্ধু তুর্কিয়ের বিমান সংস্থার সঙ্গে ইন্ডিগোকে সম্পর্ক ছেদের নির্দেশ কেন্দ্রের! না হলে…IndiGo Told To End Pact With Turkish Airlines After Turkey’s Support For Pak

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  জল্পনা চলছিলই। সময়সীমা ৩ মাস।  তুর্কিয়ের সঙ্গে বিমান চলাচল সংক্রান্ত ছেদ করতে ইন্ডিগো নির্দেশ দিল কেন্দ্র। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লি-ইস্তানবুল রুটে তাদের ওয়াইড বডি বিমান চালায় ইন্ডিগো। সেই চুক্তি শেষ হচ্ছে ৩১ মে। সেই চুক্তি মেয়াদ আপাতত ৩ মাস বাড়ানোর ছাড়পত্র দেওয়া হয়েছে।  

আরও পড়ুন:  Odisha engineer: বিজেপি-রাজ্যেও খোঁজ ‘অ-পা’র! সরকারিকর্মীর বাড়িতে ২ কোটি নগদ, জানলা থেকে নোটের বৃষ্টি…

টার্কিস এয়ারলাইন্স থেকে লিজে ৫০০ সিটের Airbus A330 দিল্লি-ইস্তানবুল রুটে চালায় ইন্ডিগো। টার্কিস এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি অনুযায়ী ইউরোপ ও উত্তর আমেরিকার ৪০ দেশে ইস্তানবুল হয়ে চলে ইন্ডিগোর বিমান। সেই চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়াতে চেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কেন্দ্র। যাত্রীদের স্বার্থে চুক্তির মেয়াদ বাড়ল ৩ মাস। তবে মেয়াদ আর যে বাড়ানো হবে না, তা স্পষ্ট করে দেওয়া হল।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারনে নিরীহ পর্যটকদের উপরে গুলি চালায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয় ২৬ পর্যটকের। তার পরেই তার পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। পাশাপাশি ভারতের বিভিন্ন জায়গাকেও নিশানা করে পাকিস্তান। তারও কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। এরকম এক পরিস্থিতিতে তুর্কিয়ে পাকিস্তানকে শুধু মৌখিক সমর্থনই করেনি, ইসলামাবাদকে সে অস্ত্র দিয়েও সাহায্য় করেছে। পাকিস্তানকে সে ড্রোন পাঠিয়ে সাহায্য করেছিল। এর জেরে তুর্কিয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। আর এই সময়েই ইন্ডিগোর চুক্তি নবীকরণের সময় এসে গিয়েছে। সমস্যা এখানেই।

আরও পড়ুন:  Ban On Summit Kanchenjunga: আর চড়া যাবে না কাঞ্চনজঙ্ঘায়! পাহাড়প্রেমীদের জন্য বুকভাঙা নির্দেশ জারি করল সরকার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply