Search The Query
India Pakistan War: নিলর্জ্জতার চরম সীমা, টার্গেট সাধারণ মানুষ! পাক ড্রোনে নিহত সরকারি অফিসার… – stockbangla
  • Home
  • Blog
  • India Pakistan War: নিলর্জ্জতার চরম সীমা, টার্গেট সাধারণ মানুষ! পাক ড্রোনে নিহত সরকারি অফিসার…

India Pakistan War: নিলর্জ্জতার চরম সীমা, টার্গেট সাধারণ মানুষ! পাক ড্রোনে নিহত সরকারি অফিসার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পাক হানা (India Pakistan War)। ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নিলর্জ্জ পাকিস্তান। জম্মুতে ব্ল্যাকআউট (Jammu Blackout) করা হয়। এই খবর এক্স হ্যান্ডেলে খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Chief Minister Omar Abdullah)। তিনি শুক্রবার আরও জানিয়েছেন, পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই ঘটনায় তিনি মর্মাহত ও শোকাহত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এমনকী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি তাঁর সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন।’

আরও পড়ুন:India Pakistan War Live: ২৬ জায়গায় হামলার বিরাট প্রত্যাঘাত ভারতের! পাকিস্তানের ৪ বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিল…

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘রাজৌরি থেকে ভয়াবহ খবর। জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার এক নিষ্ঠাবান অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপ-মুখ্যমন্ত্রীর সফরে জেলার সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলেন। তাতে আমিও ছিলাম। আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার ঠাক্কা-র বাড়িতে আঘাত হানে। সেই হামলাতেই তাঁর মৃত্যু হয়।’

প্রসঙ্গত, পঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের ছোড়া ড্রোনের আঘাতে জখম একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। ফিরোজপুরের পুলিস কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা এএনআইকে জানান, “আমরা তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের শরীরে আগুন লেগে যায়। সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে।” স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন।

আরও পড়ুন:India Pakistan War: পাকিস্তান মার খেতেই ইউনূসের বাংলাদেশ খেল পাল্টি! জঙ্গি দমনে ভারতেরই পাশে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply