Search The Query
Lady doctor abused in Delhi hospital: এবার রাজধানীতে আরজি কর! দিল্লির সরকারি হাসপাতালে মহিলা চিকিত্‍সককে… ছিঃ… – stockbangla
  • Home
  • Blog
  • Lady doctor abused in Delhi hospital: এবার রাজধানীতে আরজি কর! দিল্লির সরকারি হাসপাতালে মহিলা চিকিত্‍সককে… ছিঃ…

Lady doctor abused in Delhi hospital: এবার রাজধানীতে আরজি কর! দিল্লির সরকারি হাসপাতালে মহিলা চিকিত্‍সককে… ছিঃ…

অয়ন শর্মা: থামছে না আরজি কর মেডিক্যাল কলেজের রেশ। বিগত একবছর ধরে যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কলেজের জুনিয়র ডক্টরকে নৃশংস ধর্ষণ আর তারপর হত্যার ঘটনায় সারা দেশ এমনকি পৃথিবীর পর এবার দিল্লির বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মস্থলে শ্লীলতাহানির শিকার, এক মহিলা রেসিডেন্ট ডাক্তার।

অভিযোগ গতকাল দুপুর দুটো নাগাদ, হাসপাতালের করিডোরে সকলের সামনে এক রোগীর পরিবার মহিলা চিকিৎসকের জামাকাপড় ছিড়ে দেয় বলে অভিযোগ । অসংলগ্ন আচরণ করা হয় ,মারধর করা হয় বলে জানা গিয়েছে। হুমকি দেওয়া হয় প্রাণে মারার। সেই সময় ওই চিকিৎসক চিৎকার করলেও হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেনি কেউ।

আরও পড়ুন: Meghalaya Honeymoon Case: ‘আমি স্বামীকে মেরে বিধবা হয়ে তোমাকে বিয়ে করব!’ মেঘালয়ের অভিশপ্ত মধুচন্দ্রিমার প্ল্যান কি একবছর আগেই হয়েছিল?

এই ঘটনায় বাবা সাহেব আম্বেদকার মেডিকেল কলেজ হাসপাতালে রেসিডেন্ট ডক্টর। অ্যাসোসিয়েশনের তরফ থেকে, নিরাপত্তা রক্ষীদের সাসপেন্ড করার জন্য আবেদন জানানো হয়েছে যদিও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে মুখর হয়েছে ইউনাইটেড ডক্টর ফ্রন্ট এবং দিল্লির বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ।

 

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট, নাইট ডিউটি ছিল সোদপুরের বাসিন্দা তরুণী চিকিৎসকের। ওই রাতে শেষবার ফোনে মায়ের সঙ্গে কথা হয় তাঁর। ৯ আগস্ট সব শেষ। হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তদন্তে নামে কলকাতা পুলিশ। ১০ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতিতে গত ১২ আগস্ট নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ১৩ আগস্ট CBI তদন্তের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: Bengaluru Shocker: ঘনঘন সেক্স চাই, ২৪-এর তরুণের খিদে না মেটাতে পারায় ১৭ বার কোপ খেলেন ৩৩-এর প্রেমিকা…

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত।  যাবজ্জীবন কারাদন্ড হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply