Search The Query
UPI transaction new rules: GPay Phone pay Paytm বদলে যাচ্ছে! বারবার ব্যালেন্স চেক নয়, টাকা পাঠালে কাটা যাবে টাকাও… – stockbangla
  • Home
  • Blog
  • UPI transaction new rules: GPay Phone pay Paytm বদলে যাচ্ছে! বারবার ব্যালেন্স চেক নয়, টাকা পাঠালে কাটা যাবে টাকাও…

UPI transaction new rules: GPay Phone pay Paytm বদলে যাচ্ছে! বারবার ব্যালেন্স চেক নয়, টাকা পাঠালে কাটা যাবে টাকাও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হয়ে ওঠা Unified Payments Interface (UPI)-তে বড় অঙ্কের লেনদেনে আসতে চলেছে বড়সড় বদল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩,০০০ টাকার বেশি মূল্যের UPI ট্রানজ্যাকশনে ফের ‘Merchant Discount Rate’ (MDR) চালুর কথা বিবেচনা করছে। এই পদক্ষেপের লক্ষ্য ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ক্রমবর্ধমান প্রযুক্তিগত ও অবকাঠামোগত খরচ সামলাতে সাহায্য করা।

UPI প্ল্যাটফর্ম:

২০১৬ সালে চালু হওয়ার পর থেকে UPI লেনদেন বিপ্লব এনেছে ভারতের রিটেল পেমেন্ট সেক্টরে। বর্তমানে দেশের মোট ডিজিটাল রিটেল লেনদেনের প্রায় ৮০% হয় UPI প্ল্যাটফর্মে।

তবে ২০২০ সালের জানুয়ারি থেকে চালু হওয়া জিরো MDR নীতি-র জেরে ব্যাঙ্ক ও পেমেন্ট গেটওয়েগুলির আয় কার্যত বন্ধ হয়ে যায়। ফলে পরিষেবার মান বজায় রাখতে ও ভবিষ্যতের জন্য প্রযুক্তি উন্নয়নে তহবিল সংগ্রহে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি বিভিন্ন সংস্থার।

কি ধরনের বদল আসছে নীতিতে? New UPI transaction policy:

৩,০০০-এর নিচের লেনদেনগুলিতে MDR বহাল না-ও থাকতে পারে।

বড় অঙ্কের ব্যক্তিগত ও বাণিজ্যিক ট্রানজ্যাকশনে ০.৩% পর্যন্ত MDR বসতে পারে।
MDR হার নির্ধারিত হতে পারে লেনদেনের মূল্য (transaction value) অনুযায়ী, ব্যবসার আয় (merchant turnover) নয়।
ক্রেডিট ও ডেবিট কার্ডে বর্তমানে যে MDR নেওয়া হয় (০.৯%–২%), তার তুলনায় UPI MDR অপেক্ষাকৃত কম রাখা হবে বলে আভাস।

 আরও পড়ুন: Meghalaya Missing Couple: ‘পারলে আমিই ওকে ফাঁসিতে ঝোলাব!’, ‘স্বামীহন্তা’ সোনমের ভাই গোবিন্দ ফুঁসছে রাগে…

RuPay ব্যবহারকারীদের জন্য সুখবর:

সরকারি সূত্রের খবর, এই নতুন ব্যবস্থায় আপাতত RuPay ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই জনপ্রিয় দেশীয় কার্ড ব্যবস্থাকে উৎসাহ দিতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

পেমেন্ট ইন্ডাস্ট্রির চাপেই কি সিদ্ধান্তে বদল?

শেষ কয়েক মাস ধরেই ভারতীয় ব্যাঙ্কিং মহল, ফিনটেক স্টার্টআপ ও Payments Council of India কেন্দ্রকে অনুরোধ করেছে MDR ফের চালুর জন্য, বিশেষত উচ্চ-মূল্যের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। কারণ—UPI লেনদেন বাড়লেও পরিষেবা রক্ষণাবেক্ষণে খরচ বেড়েছে বহু গুণে, অথচ কোনও আয় নেই।

চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

জানা যাচ্ছে, এখনো বিষয়টি নীতিনির্ধারণ পর্যায়ে রয়েছে। ব্যাঙ্ক, NPCI, ফিনটেক সংস্থা এবং সরকারের মধ্যে একাধিক রাউন্ড আলোচনা চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এমনকি প্রয়োজনে কেন্দ্র ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করতে পারে-প্রথমে শুধুমাত্র নির্দিষ্ট ব্যবসায়িক অ্যাকাউন্টে MDR বসিয়ে পরে ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রসারিত করার কথা ভাবা হচ্ছে।

এই সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে?

সাধারণ ব্যবহারকারীর উপর তাৎক্ষণিক প্রভাব না পড়লেও, বড় ট্রানজ্যাকশনের সময় কিছু পেমেন্ট গেটওয়ে অতিরিক্ত চার্জ নিতে পারে। ছোট ব্যবসায়ীরা প্রথম ধাপে MDR-র বাইরে থাকতে পারেন। বড় অনলাইন প্ল্যাটফর্ম বা POS লেনদেনে যুক্ত সংস্থাগুলি ধাক্কা খেতে পারে, তবে তা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র সাবধানী থাকবে বলেই ধারণা।

 আরও পড়ুন: Meghalaya Honeymoon Case: অপারেশন হানিমুনে অবশেষে ভাঙল সোনম! ‘হ্যাঁ, আমিই খুন করেছি রাজাকে…’

প্রযুক্তির উন্নয়ন বনাম গ্রাহক স্বস্তি

দীর্ঘদিন ধরে “ফ্রি UPI” ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম সফল মডেল। কিন্তু সার্ভারের খরচ, 

সাইবার সিকিউরিটি, ইন্টারফেস উন্নয়ন, এবং ব্যাঙ্কিং সাপোর্ট এসব টিকিয়ে রাখতে হলে এখনই নতুন রাজস্বসূত্র দরকার। সেই কারণেই ‘সাসটেইনেবল ফাইন্যান্সিং মডেল’ তৈরির দিকে এগোচ্ছে সরকার।

 

আরও পড়ুন, Anchor’s Shocking News: দুরন্ত সুন্দরী, হাজারের হার্টথ্রব! বাঙালি অ্যাঙ্করের রহস্যমৃত্যুতে শোরগোল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply