Search The Query
Ahmedabad Plane Crash: ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিশপ্ত ড্রিমলাইনারের দ্বিতীয় ব্ল্যাক বক্স! মরণঝাঁপের রহস্য লুকিয়ে এখানেই… – stockbangla
  • Home
  • Blog
  • Ahmedabad Plane Crash: ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিশপ্ত ড্রিমলাইনারের দ্বিতীয় ব্ল্যাক বক্স! মরণঝাঁপের রহস্য লুকিয়ে এখানেই…

Ahmedabad Plane Crash: ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিশপ্ত ড্রিমলাইনারের দ্বিতীয় ব্ল্যাক বক্স! মরণঝাঁপের রহস্য লুকিয়ে এখানেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটের আমদাবাদে (Ahmedabad plane crash)। ২৪২ জন যাত্রী নিয়ে আমদাবাদের মেঘানিনগরে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় একজন ছাড়া ২৪১ যাত্রী প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে মেডিক্যাল কলেজের হস্টেলেরও ২৪ জনের মৃ্ত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৬৫। জানা গিয়েছে, টেক অফের পর প্রয়োজনীয় গতি (Optimum Speed) তুলতে পারেনি বিমানটি। আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

 দুর্ঘটনাস্থল থেকে দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার

এএফপি সূত্র মারফত্‍ জানা যাচ্ছে, আমদাবাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অভিশপ্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স। প্রধানমন্ত্রীর কার্যালয় এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারীরা এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল থেকে দ্বিতীয় ব্ল্যাক বক্স, ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করেছেন। এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য সচিব পিকে মিশ্র এক বিবৃতিতে জানিয়েছেন, ককপিট ভয়েস রেকর্ডারটি পাওয়া গেছে।

শুক্রবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ দুর্ঘটনাস্থলের একটি ভবনের ছাদ থেকে প্রথম ব্ল্যাক বক্সটি আবিষ্কৃত হয়।

আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171-র ২টি ব্ল্যাক বক্সের (Black Box) মধ্যে একটির খোঁজ মিলেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবেশষ থেকেই বোয়িং 787-8 ড্রিমলাইনারের (Boeing Dreamliner) ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায়,  কী কারণে কেন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার (Air India crash) কবলে পড়ল, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে। জি মিডিয়ার হাতে AI 171-র উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের এক্সক্লুসিভ ছবি।

আরও পড়ুন: Israel-Iran War affect in Adani’s port Fact Check: ভয়ংকর তথ্য! ইরানের মিসাইল গুঁড়িয়ে দিল আদানির বন্দর? যুদ্ধের আগুনে মুহূর্তে জ্বলে গেল ৩৬০০০ কোটি? 

AI 171-র উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স

সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে টেক অফের পরই AI 171-এর পাইলট এটিসিকে MAYDAY! MAYDAY! MAYDAY! বলে বার্তা পাঠান। ওই বিমানেই দিল্লি থেকে আমদাবদ যাওয়া আরেক যাত্রী জানিয়েছেন, বিমানটিতে প্রথম থেকেই গোলোযোগ লক্ষ্য করেছিলেন। তা নিয়ে একটি ভিডিয়োও করেন তিনি। এখন ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিশদে বিস্তারিতভাবে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

ব্ল্যাক বক্স কী? (What is Black Box)

উল্লেখ্য, এই ব্ল্যাক বক্স হচ্ছে বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। নাম ব্ল্যাক হলেও, এটি আসলে উজ্জ্বল কমলা রঙের একটি বাক্স। এখানে সমস্ত ফ্লাইট ডেটা সংরক্ষিত থাকে। সাধারণত বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে। এখন তার মধ্যে বিমানের পিছনের অংশে থাকা ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া গিয়েছে। তা থেকে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানটির তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু বিমানের সামনের অংশে থাকা দ্বিতীয় ব্ল্যাক বক্সটি এখনও পাওয়া যায়নি। তবে  ADS-B  থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।

আরও পড়ুন: Vijay Rupani in Ahmedabad Plane Crash: দেহের টুকরোয় মিলল DNA, অবশেষে শনাক্ত করা গেল Ex CM রুপাণীকে! আরও ছিন্নভিন্ন ৩১ হতভাগ্য…

অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড!

বিভিন্ন ভিডিয়োয় দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ‘নোজ’ উপরের দিকে ছিল। আর নীচের অংশটি নীচের দিকে। এর মানে বোঝায়, ওই বিমানটি উড়ানের জন্য প্রয়োজনীয় গতি তুলতে পারেনি। জানা যাচ্ছে, MAYDAY কল নেওয়ার পর শেষ ৫০ সেকেন্ডে অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের পাইলটরা বিমানটিকে টেনে তোলার অনেক চেষ্টা করেন। ADS-B মানে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভিল্যান্স ব্রডকাস্ট যা রিয়েল টাইমে বিমানকে ট্র্যাক করার জন্য ব্যবহৃত একটি আধুনিক বিমান ট্রাফিক নজরদারি প্রযুক্তি, তার থেকে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার প্রায় ৪২৫ ফুট উচ্চতায় উঠেছিল। কিন্তু তারপর প্রতি মিনিটে ৪৭৫ ফুট বেগে নীচের দিকে নেমে আসে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply