Search The Query
Sofia Qureshi on Operation Sindoor: ভারতীয় সেনা বাহিনীর বীরাঙ্গনা সোফিয়া ছিলেন কলকাতায়! অনেকটা সময়, জানতেন? – stockbangla
  • Home
  • Blog
  • Sofia Qureshi on Operation Sindoor: ভারতীয় সেনা বাহিনীর বীরাঙ্গনা সোফিয়া ছিলেন কলকাতায়! অনেকটা সময়, জানতেন?

Sofia Qureshi on Operation Sindoor: ভারতীয় সেনা বাহিনীর বীরাঙ্গনা সোফিয়া ছিলেন কলকাতায়! অনেকটা সময়, জানতেন?

Operation Sindoor: 

‘অপারেশন সিঁদুরে’র পর অন্যতম পরিচিত নাম কর্নেল সোফিয়া কুরেশি। ভারতের এই বীরকন্যা কলকাতাতেও কর্মরত ছিলেন বছর চারেক আগে।

সেই সময় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগম আয়োজিত কেরিয়ার কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। বাংলার যুবক-যুবতীদের সেনায় যোগদানের কৌশল সম্পর্কে টিপস দিয়েছিলেন অনলাইনে। দেশের এই গৌরবের সময় তাঁকে সম্মান জানাতে পুরনো সেই কেরিয়ার কাউন্সেলিংয়ের ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগম বা ডব্লুবিএমডিএফসি। 

আরও পড়ুন: India Pakistan War: নরকের কীট! পররাষ্ট্রমন্ত্রীর ছক, মাদ্রাসার পড়ুয়াদের বোমা-গুলির মুখে দাঁড় করাবে পাকিস্তান…

তাঁর সেই পরামর্শ যুব সমাজকে আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংখ্যালঘু বিত্ত নিগমের কর্মকর্তারা। শীঘ্রই কেরিয়ার কাউন্সেলিংয়ের পর্বগুলিকে নিয়ে বই প্রকাশ করা হবে। অপারেশন সিঁদুরের দিন সোফিয়া কুরেশি বলেছিলেন, ‘জীবন একটাই, সেটা দেশের নামে লিখে দিতে পারলে ভালো হয়।’ 

প্রথমে ভেবেছিলেন বিজ্ঞানী হবেন। তবে মেয়েদের আর্মিতে যোগ দেওয়ার অপশন খুলে দিতেই পরিকল্পনা বদল করেন। ঠাকুরদার মতোই সেনায় যোগ দিয়েছেন অফিসার হিসেবে। ছাত্রছাত্রীদের সামনে নিজের সেই কথাগুলি তুলে ধরেছিলেন তিনি। 

করোনার সময় রাজ্যের ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং গাইড করতে অনলাইনে এপিসোড শুরু করা হয়েছিল। ১০০টি এপিসোড করা হয়েছিল। তাতে দেশের একাধিক সফল ব্যক্তিত্ব ছাত্রছাত্রীদের উপদেশ দিয়ে উদ্বুদ্ধ করেছিলেন। তেমনই একটি শো’তে হাজির হয়েছিলেন এই বীরকন্যা। 

আরও পড়ুন: India Pakistan War: নরকের কীট! পররাষ্ট্রমন্ত্রীর ছক, মাদ্রাসার পড়ুয়াদের বোমা-গুলির মুখে দাঁড় করাবে পাকিস্তান…

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসের মাধ্যমে সরাসরি আর্মি অফিসার হওয়ার বিষয়ে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন তিনি। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের সচিব বলেন, ‘সোফিয়া কুরেশি দেশের গর্ব। চার বছর আগে আমাদের অনলাইন কেরিয়ার কাউন্সেলিং গাইডে এসে যেভাবে সকলকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তা মনে রাখার মতো।’ 

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply