Search The Query
মারাত্মক মিষ্টি! লাড্ডু কিনে মুখে পুরতে গিয়ে হাড়হিম, ওটা কী… একটা কাটা বুড়ো আঙুল…| Human thumb found in sweet FDA visits shop – stockbangla
  • Home
  • Blog
  • মারাত্মক মিষ্টি! লাড্ডু কিনে মুখে পুরতে গিয়ে হাড়হিম, ওটা কী… একটা কাটা বুড়ো আঙুল…| Human thumb found in sweet FDA visits shop

মারাত্মক মিষ্টি! লাড্ডু কিনে মুখে পুরতে গিয়ে হাড়হিম, ওটা কী… একটা কাটা বুড়ো আঙুল…| Human thumb found in sweet FDA visits shop

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসক্রিমের পর এবার লাড্ডু। লাড্ডুর ভিতর পাওয়া গেল মানুষের কাটা আঙুল। ঘটনা প্রকাশ্যে আসার পর তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসে ১ জুনে। মহারাষ্ট্রের গোহে বুদ্রুক গ্রামে স্থানীয় এক বাসিন্দা রামচন্দ্র পোটকুলে দিম্ভেগাঁও-এর ‘নিত্যানন্দ হোটেল’ থেকে ২৫০ গ্রাম লাড্ডু ও ভেল কিনে আনেন। রামচন্দ্রের পরিবার সেই লাড্ডু খাওয়ার পর চক্ষু চড়কগাছ। লাড্ডুর ভিতর থেকে বেরোয় মানুষের কাটা আঙুল। মিষ্টি খাওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য বমি ও ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। এরপরেই বিষয়টি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-কে জানানো হয়। শুক্রবার থেকে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:Mumbai Horror: দশের মেয়েকে বারবার ধর্ষণ, যৌনাঙ্গে স্ক্রু ড্রাইভার! মায়ের প্রেমিকের লালসায়…

FDA কর্মকর্তারা ঘটনাটিকে গুরুতর জনস্বাস্থ্যের হুমকি হিসেবে বর্ণনা করেছেন এবং দোকান থেকে নমুনা সংগ্রহ করে খাবারের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন। তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লাড্ডুর ভিতরে পাওয়া আঙুলটি সম্ভবত হোটেল মালিক বলু ভোকারের ছেলের। FDA সূত্রে জানা গিয়েছে, মিষ্টি তৈরির সময় একটি দুর্ঘটনায় ওই কিশোরের হাত মেশিনে আটকে যায়। জানা গিয়েছে, ঘটনার সময় মেশিনচালিত লাড্ডু মিশ্রণের কাজ চলছিল। হঠাৎ বৈদ্যুতিক বিভ্রাট হলে কাজ থেমে যায়। বিদ্যুৎ ফিরে আসার পর মেশিন হঠাৎ চালু হলে ছেলেটির হাত মেশিনে আটকে যায়। তাকে উদ্ধার করতে মেশিন কেটে খুলতে হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:Salman Khan: একাধিক গুরুতর রোগে আক্রান্ত বলিউডের ভাইজান! সলমান নিজেই জানালেন…

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল- দুর্ঘটনার সময় যে ব্যাচে লাড্ডু তৈরি হচ্ছিল, সেই লাড্ডুগুলিই বাজারে বিক্রি করে দেওয়া হয়, যার মধ্যে একটি কাটা আঙুল। FDA এই ঘটনাকে চরম গাফিলতি ও জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। তদন্ত চলছে এবং হোটেল মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, লাড্ডুতে আঙুল পাওয়ার পর  ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই লাড্ডুটি অমবেগাঁও তহশিলের একটি মিষ্টির দোকান থেকে কেনা হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply