Search The Query
মহাকাশ থেকে কেমন দেখায় আমাদের দেশ, কতবার সূর্যোদয়-সূর্যাস্ত দেখছেন, মোদীকে জানালেন শুভাংশ Shubhanshu Shukla talks to PM Narendra Modi and tells how India looks like from space – stockbangla
  • Home
  • Blog
  • মহাকাশ থেকে কেমন দেখায় আমাদের দেশ, কতবার সূর্যোদয়-সূর্যাস্ত দেখছেন, মোদীকে জানালেন শুভাংশ Shubhanshu Shukla talks to PM Narendra Modi and tells how India looks like from space

মহাকাশ থেকে কেমন দেখায় আমাদের দেশ, কতবার সূর্যোদয়-সূর্যাস্ত দেখছেন, মোদীকে জানালেন শুভাংশ Shubhanshu Shukla talks to PM Narendra Modi and tells how India looks like from space

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন শুভাংশু শুক্লা। প্রধানমন্ত্রীকে জানালেন মহাকাশ থেকে কেমন দেখতে আমাদের ভারত। ভারতীয় নভশ্চর মোদীকে জানালেন ২৪ ঘণ্টায় তাঁরা পৃথিবীকে কীভাবে প্রদক্ষিণ করছেন। কীভাবে অবাক করার মতো ১৬ বার সূর্যোদয় ও ১৬ বার সূর্যাস্ত দেখছেন। শুভাংশুর কথা শুনে আপ্লুত প্রধানমন্ত্রী।

বর্তমানে Axiom-4 mission-এ মহাকাশে রয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। প্রধানমন্ত্রীকে শুভাংশু বলেন, পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরের কক্ষপক্ষে এই যাত্রা শুধু আমরা নয় গোটা দেশের। কারণ যখন ছোট ছিলাম তখন ভাবতাম তখন কখনও ভাবিনি যে মহাকাশচারী হতে পারব। কিন্তু আমি মনে করি আপনার নেতৃত্বে আজকের ভারত সেই সুযোগ করে দিয়েছে। আমার জন্য এটা খুব গর্বের। গোটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি।

শুভাংশুর কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, শুভ আপনি পৃথিবী থেকে অনেক দূরে যেখানে মাধ্যাকর্ষণ প্রায় নেই। কিন্তু প্রতিটি ভারতবাসী দেখছে আপনি কতটা মাটির কাছকাছি। আপনি যে গাজরের হালুয়া নিয়ে গিয়েছিলেন তা আপনারা সহযোগিদের খাইয়েছেন? 

শুভাংশ বলেন, খাওয়ার জন্য কিছু জিনিস এনেছিলাম। তার মধ্যে ছিল গাজরের হালুয়া, মুগদালের হালুয়া ও আমরস। চাইছিলাম আমার সঙ্গীরাও তার স্বাদ পাক। সবাই বসে আমরা খেয়েছি। সবার খুব ভালো লেগেছে।

আরও পড়ুন- জমি জটে আটকে রাজ্যের একাধিক রেল প্রকল্প, তৃণমূল সাংসদকে পাশে বসিয়েই বলে দিলেন রেলমন্ত্রী

প্রধানমন্ত্রী শুভাংশুকে বলেন, পৃথিবী মাকে পরিক্রমা করার সৌভাগ্য পেয়েছেন আপনি। এখন পৃথিবীর কোন জায়গায় উপর দিয়ে যাচ্ছেন?  শুভাংশু বলেন, ঠিক এই মুহূর্তে আমি বলতে পারব না। তবে একটু আগে জানলা দিয়ে বাইরে দেখছিলাম। তখন হাওয়াইয়ের উপর দিয়ে যাচ্ছিলাম। আমরা দিনে ১৬ বার পৃথিবী পরিক্রমা করি। ১৬ বার সূর্যোদয় ও ১৬ বার সূর্যাস্থ দেখি। খুব আশ্চর্যজনক দৃশ্য। আপনার সঙ্গে যখন কথা বলছি তখন ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়াচ্ছি। এই গত দেখায় আমাদের দেশ কতটা গতিতে দৌড়াচ্ছে। অন্তরীক্ষ থেকে পৃথিবীকে প্রায় একইরকম লাগে। প্রথমবার ভারতকে যখন দেখলাম তা অনেক বড় দেখায়।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply