Search The Query
মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান! কেবিন থেকে আচমকাই পোড়া গন্ধ! ‘অভিশপ্ত’ এয়ার ইন্ডিয়া ফের… – stockbangla
  • Home
  • Blog
  • মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান! কেবিন থেকে আচমকাই পোড়া গন্ধ! ‘অভিশপ্ত’ এয়ার ইন্ডিয়া ফের…

মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান! কেবিন থেকে আচমকাই পোড়া গন্ধ! ‘অভিশপ্ত’ এয়ার ইন্ডিয়া ফের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘শনির দশা’ যেন কাটছেই না এয়ার ইন্ডিয়ার (Air India)! একের পর এক বিপত্তি। আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর থেকেই যেন শুরু হয়েছে ঘোর সংকটকাল! কখনও যান্ত্রিক ত্রুটি তো রুট বদল আবার কখনও বোমাতঙ্ক! এমনকী মাঝ আকাশেই অসুস্থ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ায় ফের বিপত্তি! মাঝ আকাশেই… হাসপাতালে নিয়ে গেলে ‘মৃত’ যাত্রী…

মুম্বই থেকে উড়েছিল চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৬৩৯। কিন্তু ২০ মিনিট ওড়ার পরেই তা ফিরে আসে ফের মুম্বইয়ে। কিন্তু কেন ফিরতে হয়েছিল ওই বিমানকে? এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেছেন,’গত শুক্রবার ২৭ জুন, মুম্বই থেকে চেন্নাইগামী বিমান এআই ৬৩৯-এর ক্রুরা কেবিনে পোড়া গন্ধ পাচ্ছিলেন। সতর্কতামূলক পদক্ষেপ নিতেই মুম্বইতে ফিরিয়ে আনা হয়। বিমানটি নিরাপদে মুম্বইতে অবতরণ করেছিল এবং বিমানটি বদলে দেওয়া হয়। মুম্বইতে আমাদের গ্রাউন্ড কর্মীরা এই অপ্রত্যাশিত ব্যাঘাতের কারণে যাত্রীদের সুবিধায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করেছেন। এয়ার ইন্ডিয়াতে আমাদের অতিথি এবং ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়’

আরও পড়ুন: ভারতে এয়ার হোস্টেসদের বেতন জানেন? সুযোগ-সুবিধাও প্রচুর, ফ্রেশারের পকেটেই ঢোকে…
 
আরেকটি পৃথক ঘটনায় ওই দিনই, এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে অনির্দিষ্ট নিরাপত্তা সতর্কতা জারি হয়েছিল। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে সুরক্ষা পদ্ধতি অনুসরণ করে বিমানটিকে পরবর্তী উড়ানের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। কিছুদিন আগেই, দিল্লি থেকে জম্মুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানও মাঝপথে কারিগরি সমস্যায় দিল্লিতে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এয়ারবাস এ-৩২০ বিমানটির সকাল ১০টা৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ মিনিটেরও বেশি বিলম্বের পর সকাল ১১টা ০৪ মিনিটে তা টেক-অফ করতে পেরেছিল। দুপুর ১২টা০৫ মিনিটে ওই এয়ারবাসের জম্মুতে অবতরণ করার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে তা দিল্লিতে এসেছিল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply