Search The Query
Azamgarh Horror: মা, ছেলে, মেয়েকে গুলি… যুবক নিজেও শেষে… এক পরিবারের মর্মান্তিক পরিণতি! – stockbangla
  • Home
  • Blog
  • Azamgarh Horror: মা, ছেলে, মেয়েকে গুলি… যুবক নিজেও শেষে… এক পরিবারের মর্মান্তিক পরিণতি!

Azamgarh Horror: মা, ছেলে, মেয়েকে গুলি… যুবক নিজেও শেষে… এক পরিবারের মর্মান্তিক পরিণতি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম করা ঘটনা যোগীরাজ্য উত্তরপ্রদেশের আজমগড়ে। পারিবারিক হিংসায় নিহত একই পরিবারের ৪। ৩২ বছর বয়সী এক যুবক প্রথমে তাঁর মা-কে গুলি করে খুন করে। তারপর তাঁর ছোট ছেলে ও মেয়ের উপরও গুলি চালায়। মারা যায় তারাও। শেষে নিজে ওই বন্দুকের গুলিতেই আত্মঘাতী হন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজমগড়ের জেহানাগঞ্জ থানার অন্তর্গত সর্দার বল্লভভাই প্যাটেল নগরের ১০ নম্বর ওয়ার্ডে।

পারিবারিক বিবাদের ভয়ংকর পরিণতি…

জানা গিয়েছে, বারাণসীর একটি পেট্রোল পাম্পে কর্মরত নীরজ পান্ডে মাত্র একদিন আগেই গ্রামে তাঁর নিজের বাড়িতে ফিরেছিলেন। দুপুরের দিকে সামান্য কথা কাটাকাটি থেকে বচসা ব্যাপক আকার নেয়। পারিবারিক বিবাদের সময়ই রাগের বশে নীরজ পান্ডে তাঁর মা চন্দ্রকলা, মেয়ে শুভি ও ছেলে সংঘর্ষকে গুলি করেন। তারপর নিজেও আত্মঘাতী হন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। গুলিবিদ্ধ ৪ জনকেই সঙ্গে সঙ্গে জেহানাগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নীরজ ও তাঁর মা চন্দ্রকলাকে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুদের গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ছেলে সংঘর্ষের মৃত্যু হয়। 

মৃত ৩, জীবিত ১

একমাত্র মেয়ে শুভি বর্তমানে চিকিৎসাধীন। পেটে গুলি লাগার পরেও তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিস ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার করেছে ব্যবহৃত বন্দুকটি। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা। ইদানিং নীরজের মদ্যপানের মাত্রাও বেড়ে গিয়েছিল।

আরও পড়ুন, Bhopal Shocker: প্রেমিকার ভালো চাকরি! বেকারত্বের জ্বালায়-হিংসায় খু*ন লিভ-ইন পার্টনারের! ২ দিন ধরে দে*হের সঙ্গেই প্রেমিক…

আরও পড়ুন, Bengaluru Shocker: বিয়ের পর স্বামীর সঙ্গে স*ঙ্গ*মের পাঠ! কীভাবে ঘনিষ্ঠ হবে? শেখানোর অছিলায় মা-ই মেয়েকে…

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply