Search The Query
এবার গগনভেদী গর্জনেই কেঁপে যাবে পাকিস্তান! ভারতের হাতে মিসাইল-রকেট-চেইন গানে ঠাসা বিধ্বংসী হেলিকপ্টার – stockbangla
  • Home
  • Blog
  • এবার গগনভেদী গর্জনেই কেঁপে যাবে পাকিস্তান! ভারতের হাতে মিসাইল-রকেট-চেইন গানে ঠাসা বিধ্বংসী হেলিকপ্টার

এবার গগনভেদী গর্জনেই কেঁপে যাবে পাকিস্তান! ভারতের হাতে মিসাইল-রকেট-চেইন গানে ঠাসা বিধ্বংসী হেলিকপ্টার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার সে আসছে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে। অপারেশন সিদুঁরের (Operation Sindoor) পর ভারতীয় সেনা পশ্চিম সীমান্তে তার যুদ্ধক্ষমতা বাড়ানোর উপর মনোনিবেশ করেছে। আর এই আবহে চলে এল প্রথম ব্যাচের অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টারের (Apache Combat Helicopters) আগমনী বার্তা। ১৫ মাসেরও বেশি বিলম্বের পর, অবশেষে চলতি মাসে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলি চলে আসবে বলেই আপডেট। যা মোতায়েন থাকবে পশ্চিম সীমান্তে। 

ভারতীস সেনার সবচেয়ে নবীন শাখা- আর্মি এভিয়েশন কর্পস। ২০২৪ সালের মার্চ যোধপুরে তাদের প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন তৈরি করেছিল, কিন্তু প্রায় ১৫ মাস স্কোয়াড্রনটি অ্যাটাক হেলিকপ্টার ছাড়াই রয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাপাচে ডেলিভারি করার সময়সীমা একাধিকবার মিস করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। ২০২০ সালে আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার অংশ হিসাবেই সেনার ২০২৪ সালের মে-জুন মাসের মধ্যে ছ’টি অ্যাপাচের ডেলিভারি আশা করেছিল। তবে সাপ্লাই চেইনের ব্যাঘাত ঘটায় তা গতবছর ডিসেম্বরে আসার কথা ছিল।

আরও পড়ুন: মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান! কেবিন থেকে আচমকাই পোড়া গন্ধ! ‘অভিশপ্ত’ এয়ার ইন্ডিয়া ফের…

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে এই বিলম্ব আমেরিকার কারিগরি সমস্যার কারণে। তিনটি হেলিকপ্টারের প্রথম ব্যাচ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে এবং বাকি তিনটি হেলিকপ্টারের দ্বিতীয় ব্যাচ এই বছরের শেষের দিকে ভারতে আসবে। অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টারগুলি পশ্চিম ফ্রন্টে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অভিযানে সহায়তা করার জন্য তৈরি। 

আধুনিক যুদ্ধে ‘অ্যাপেক্স প্রিডেটর’ অ্যাপাচে এএইচ-৬৪ই। পাইলট এবং গানারের জন্য একটি স্বতন্ত্র ট্যান্ডেম-সিট ককপিট রয়েছে। প্রায় ৫৮ ফুট দৈর্ঘ্য এবং ৪৮ ফুটের প্রধান রোটর ব্যাস সহ, অ্যাপাচে টুইন টার্বোশ্যাফ্ট জিই-৭০১ ইঞ্জিন দ্বারা চালিত, যা  সর্বোচ্চ প্রায় ১৮২ মাইল প্রতি ঘণ্টায় উড়তে পারে। এর শক্তিশালী নকশায় উন্নত এভিওনিক্স এবং সেন্সর রয়েছে, যার মধ্যে টার্গেট অ্যাকিউজিশন এবং ডেসিগনেশন সিস্টেম রয়েছে। যা বিভিন্ন পরিবেশে টার্গেট করতে পারে। অ্যাপাচে হেলিকপ্টারে রয়েছে ৩০ মিমি এম২৩০ চেইন গান (মেশিন গান) দিয়ে সজ্জিত, অ্যাপাচে হেলফায়ার এবং স্টিংগার মিসাইলের সঙ্গেই হাইড্রা ৭০ রকেট নিয়ে ওড়ে। যা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করার দুর্দান্ত ক্ষমতা প্রদান করে।
 
আরও পড়ুন: ৬৮০০০০০০০০০ টাকার মালিক মহাপ্রভুর চরণে! পুণ্যার্থীদের সেবায় দিচ্ছেন ৪০ লক্ষ মিল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply