Search The Query
Father burnt child with cigarette: কেন ঘুমোচ্ছে না! দুরন্তপনার জন্যে পাঁচের সন্তানকে বেঁধে, জ্বলন্ত সিগারেট দিয়ে বাবা… – stockbangla
  • Home
  • Blog
  • Father burnt child with cigarette: কেন ঘুমোচ্ছে না! দুরন্তপনার জন্যে পাঁচের সন্তানকে বেঁধে, জ্বলন্ত সিগারেট দিয়ে বাবা…

Father burnt child with cigarette: কেন ঘুমোচ্ছে না! দুরন্তপনার জন্যে পাঁচের সন্তানকে বেঁধে, জ্বলন্ত সিগারেট দিয়ে বাবা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এত নির্মম যে বাবা হতে পারে তা বোধহয় ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ছোট্ট মেয়েটি। জেদ করেছিল ঘুমবে না। আর তাতেই বদলে গেল ছবি। মুম্বইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ঘুমোতে না যাওয়ার কারণে তার বাবা বেঁধে মারধর করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেন। এই ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র 115(2) এবং 118(1) ধারার অধীনে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক বস্তু দিয়ে নিজের কন্যাকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, Flash Flood in Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে তছনছ হিমাচল, মৃ*ত ১০, খোঁজ নেই ৩৪ জনের

ঘটনাটি সামনে আসে যখন অভিযোগকারী দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে পুলিস অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে একটি মর্মান্তিক ভিডিয়ো পান, যেখানে দেখা যায় ওই ব্যক্তি নির্মমভাবে তাদের মেয়েকে মারধর করছেন। ভিডিয়োটিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মেয়েটির পা বেঁধে তাকে মারধর করছেন এবং সিগারেট দিয়ে তার গালে ছ্যাঁকা দিচ্ছে। ভিডিয়োটি দেখে আতঙ্কিত হয়ে অভিযোগকারী দ্রুত মানখুর্দ থানায় ছুটে যান এবং পুলিসকে ভিডিয়োটি দেখিয়ে হস্তক্ষেপের অনুরোধ জানান।

অভিযোগকারীর সঙ্গে এক মহিলা পুলিস অফিসার অভিযুক্তের বাড়িতে তদন্তের জন্য পৌঁছয় এবং শিশুটির বাবার মুখোমুখি হন। জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানায়, সে ঠিক সময়ে না ঘুমোনোর কারণে তার বাবা তাকে নির্যাতন করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিস সঙ্গে সঙ্গে মামলা দায়ের করে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। বর্তমানে তদন্ত চলছে এবং পুলিস আশ্বস্ত করেছে যে শিশুটির নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: কেন ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান? আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply