Search The Query
Gujarat Gambhira Bridge Collapse: WATCH | মহিসাগরের একবুক জলে দাঁড়িয়ে খুঁজে চলেছেন মৃত ছেলেকে, সন্তানহারা মায়ের আকুল কান্নায় চোখ ভিজল নেটিজেনদেরও – stockbangla
  • Home
  • Blog
  • Gujarat Gambhira Bridge Collapse: WATCH | মহিসাগরের একবুক জলে দাঁড়িয়ে খুঁজে চলেছেন মৃত ছেলেকে, সন্তানহারা মায়ের আকুল কান্নায় চোখ ভিজল নেটিজেনদেরও

Gujarat Gambhira Bridge Collapse: WATCH | মহিসাগরের একবুক জলে দাঁড়িয়ে খুঁজে চলেছেন মৃত ছেলেকে, সন্তানহারা মায়ের আকুল কান্নায় চোখ ভিজল নেটিজেনদেরও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেঙে পড়েছে সেতু (Vadodara Bridge Collapse)। নদীর অথৈ জলে ছিটকে পড়েছে সন্তান। মৃত্যু হয়েছে ছেলের। কোল খালি হয়ে গিয়েছে তাঁর। কিন্তু মায়ের অবুঝ মন সেই সত্যি মানতে নারাজ। তাই দু-হাতেই মহিসাগর নদীর ‘জল সরিয়ে’ ছেলেকে খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হতভাগ্য মা। মহিসাগর নদীর (Mahisagar River) একবুক জলে দাঁড়িয়ে ছেলে হারানোর যন্ত্রণায় কেঁদেই চলেছেন মা।

ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো। যে ভিডিয়ো দেখে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদের। বুধবার গুজরাটের ভদোদরায় ভেঙে পড়ে মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতু ((Gambhira Bridge Collapse)। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। যার মধ্যে রয়েছে ওই মহিলার ছেলেও। বুধবার সকালের ব্যস্ত সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি ও একটি পিকআপ ভ্যান সহ মোট ৪টি গাড়ি সেতু পার হচ্ছিল। মর্মান্তিক সেই ভিডিয়ো-

 আরও পড়ুন, Period Check In School: বাথরুমে পড়ে রক্ত! ছাত্রীদের ডেকে প্যান্ট খুলিয়ে প্রিন্সিপ্যাল দেখলেন পিরিয়ড হয়েছে কিনা…

১৯৮৬ সালে তৈরি এই গম্ভীরা সেতুটি দক্ষিণ গুজরাট ও সৌরাষ্ট্রের মধ্যে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্টকাট ছিল। হঠাৎ করে ভেঙে পড়ার ফলে, চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। তাঁদের এখন ভাসাদ হয়ে ঘুরে যেতে হবে। প্রায় ৫০ কিলোমিটার বেশি রাস্তা যেতে হবে। যার ফলে ভাসাদ টোল রোডে ভারী যানজটের তৈরির সম্ভাবনা ও আশঙ্কা দুটোই রয়েছে।

আরও পড়ুন, Rajasthan Jet Crash: প্রস্তুতি নিচ্ছিলেন ছেলের বিয়ের… মণ্ডপের বদলে সাজালেন সন্তানের চিতা! চোখের জল বাঁধ মানছে না ঋষিরাজের বাবা-মায়ের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply