জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুকুরপ্রেম ভালো, কিন্তু তাই বলে রোজ মাংস-ভাত? যেখানে মিড-ডে মিলে বাচ্চারা সবসময় ডাল-ভাতও ঠিকমতো পাচ্ছে না! সামনে আসছে ভূরি ভূরি অভিযোগ। সেখানে রাস্তার কুকুরকে খাওয়াতে প্রায় ৩ কোটির টেন্ডার পুরসভার! টেন্ডার অনুযায়ী, প্রত্যেক কুকুরকে দেওয়া হবে ৬০০ গ্রাম মাংস-ভাত ও ডিম। সঙ্গে অন্যান্য খাবার ও জল। যাতে খিদের কারণে রাস্তার কুকুরদের আক্রমণের ঘটনা কমে।
এজন্য ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা বা BBMP ২.৮ কোটি টাকার টেন্ডার ঘোষণা করেছে। যা ক্ষোভের সৃষ্টি করেছ জনমানসে। দেশের মধ্যে এধরনের উদ্যোগ এই প্রথম। যেখানে পুরসভার পক্ষ থেকে রাস্তার কুকুরদের জন্য মাংস-ভাত সরবরাহ করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৈরি হয়েছে বিতর্ক।
কংগ্রেস-নেতৃত্বাধীন কর্নাটক সরকারের বৃহত্তর গ্যারান্টি প্রকল্পের আওতায় এই উদ্যোগের লক্ষ্য হল বিবিএমপির ৮টি জোনের প্রতিটিতে প্রত্যেকদিন প্রায় ৬০০-৭০০ রাস্তার কুকুরকে খাওয়ানো। অন্যান্য ক্ষেত্রে বিবিএমপি নিরামিষ খাবার সরবরাহ করে থাকলেও, এক্ষেত্রে মেনুতে উল্লেখযোগ্য পরিবর্তন। সেখানে রয়েছে মুরগি মাংস-ভাত, ডিম।
Bengaluru Street Dog Update: রাস্তার কুকুরদের তিন কোটি টাকার মাংস-ভাত খাওয়াবে পুরসভা! | Zee 24 Ghanta #BengaluruStreetDog #BengaluruNews #Zee24Ghanta pic.twitter.com/gG0xFBipL5
— zee24ghanta (@Zee24Ghanta) July 11, 2025
বাসিন্দাদের মতে, “এটা করদাতাদের অর্থের অপব্যবহার।” তাঁদের মতে, “যেখানে শহরের বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে অভিযোগ রয়েছে, যেমন ভাঙা রাস্তা, উপচে পড়া আবর্জনা, জলের অভাব ইত্যাদি। সেখানে সেই সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে, বিবিএমপি কুকুরদের বিরিয়ানি খাওয়ানোর দিকে বেশি মনোযোগী বলে মনে হচ্ছে।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

