Search The Query
৩৬ জায়গায় ৪০০ ড্রোন! শত্রুর হাতে শক্তিশালী তুর্কিয়ে আকাশযান! হানাদারের সব তথ্য… – stockbangla
  • Home
  • Blog
  • ৩৬ জায়গায় ৪০০ ড্রোন! শত্রুর হাতে শক্তিশালী তুর্কিয়ে আকাশযান! হানাদারের সব তথ্য…

৩৬ জায়গায় ৪০০ ড্রোন! শত্রুর হাতে শক্তিশালী তুর্কিয়ে আকাশযান! হানাদারের সব তথ্য…

Operation Sinddor Day 3: কেন্দ্রের তরফে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর মিডিয়া বিবৃতি চলে এল। শুক্রবার বিদেশ মন্ত্রণালয় (MEA) এবং সশস্ত্র বাহিনীর (Armed Forces Of India) যৌথ সংবাদ সম্মেলনে, কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi) জানালেন যে, পাকিস্তান (Pakistan) গত রাতে ভারতের ৩৬ জায়গায় ৪০০ ড্রোন হামলা করেছে। 

আরও পড়ুন: চলে এল ‘আরনালা’! ২৫২ ফুটের দানব চিন-পাকের যম, সমুদ্র ফুঁড়ে খুঁজে খুঁজে মারবে…

কর্নেল সোফিয়া কুরেশি

সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া বলেন, ‘ভারতের ৩৬টি জায়গায় অনুপ্রবেশের চেষ্টায় প্রায় ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক এবং নন-কাইনেটিক উপায়ে এই ড্রোনগুলির অনেকগুলিকেই গুলি করে ভূপতিত করেছে। এত বড় আকারের আকাশ অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্যই ছিল ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ড্রোনগুলির ধ্বংসাবশেষের ফরেনসিক তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে এগুলি তুর্কিয়ে অ্যাসিসগার্ড সোনগার ড্রোন।’

তুর্কি অ্যাসিসগার্ড সোনগার ড্রোন কী?

তুর্কিয়ে নিজেদের দেশে তৈরি করেছে সশস্ত্র মানবহীন আকাশযানগুলিকে (UAV)। যা কৌশলগত সামরিক এবং নিরাপত্তা অভিযানের জন্য তৈরি হয়েছে।
তুর্কিয়ে প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাসিসগার্ড দ্বারা প্রবর্তিত, সোনগার সেই দেশের প্রথম জাতীয় সশস্ত্র ড্রোন সিস্টেম হিসেবে উল্লেখযোগ্য। যা ২০২০ সালের গোড়ার দিকে তুর্কিয়ে সশস্ত্র বাহিনীর (TAF) পরিষেবায় এসেছিল। 

অ্যাসিসগার্ড সোনগার ড্রোনের ফিচার্স

২০০ রাউন্ড গুলি চালাতে সক্ষম ৫.৫৬×৪৫ মিমি ন্যাটো মেশিনগান দিয়ে সোনগার ড্রোনে। এছাড়াও বিভিন্ন অস্ত্র ব্যবস্থার জন্য অভিযোজিত হয়েছে, যার মধ্যে রয়েছে ৭.৬২×৩৯ মিমি পদাতিক রাইফেল, একটি ছয়-ব্যারেল ৪০ মিমি গ্রেনেড লঞ্চার (RDS40-MGL), এবং একটি ৮১ মিমি মর্টার সিস্টেম। ড্রোনে একটি স্বয়ংক্রিয় বন্দুক স্টেবিলাইজার (OASIS), রিকোয়েল ড্যাম্পিং এবং একটি টিল্টেবল ব্যারেল (0-60° উল্লম্ব অক্ষ) রয়েছে যা ওড়ার সময় নির্ভুল গুলি চালাতে পারে। ২,৮০০ মিটার পর্যন্ত উচ্চতায় ১০ কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারে। এতে অটোনমাস এবং ম্যানুয়াল ফ্লাইট নিয়ন্ত্রণ মোড রয়েছে। লিংক লস বা ব্যাটারি কমে গেলে নিজের জায়গা ফিরে আসতে পারে। উড়তে উড়তেই মিশন পরিবর্তন করতে পারে। ১০ গুণ ম্যাগনিফিকেশন করতে সক্ষম পাইলট ক্যামেরা ইনস্টলড এই ড্রোনে। রয়েছে বন্দুক ক্যামেরা। রিয়াল-টাইম ভিডিও ট্রান্সমিশনের সঙ্গেই লক্ষ্য সনাক্তকরণ, হুমকি অকেজো করে দিতে পারে।

আরও পড়ুন: শত্রুকে মাঝ আকাশে গুঁড়িয়েছে ‘সুদর্শন চক্র’! রইল এয়ার ডিফেন্স সিস্টেমের এ-টু-জেড

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply