Search The Query
হড়পায় বিচ্ছিন্ন এলাকা দিয়ে নদীস্রোত ভাঙা পাথর পেরিয়ে ১১ কিমি ভয়ংকর হাঁটা! কাঁধে কাতরাচ্ছেন শিক্ষিকা…। Himalayan rescue Students carry pregnant teachers 11 km to safety in flood hit Mandi both deliver healthy babies – stockbangla
  • Home
  • Blog
  • হড়পায় বিচ্ছিন্ন এলাকা দিয়ে নদীস্রোত ভাঙা পাথর পেরিয়ে ১১ কিমি ভয়ংকর হাঁটা! কাঁধে কাতরাচ্ছেন শিক্ষিকা…। Himalayan rescue Students carry pregnant teachers 11 km to safety in flood hit Mandi both deliver healthy babies

হড়পায় বিচ্ছিন্ন এলাকা দিয়ে নদীস্রোত ভাঙা পাথর পেরিয়ে ১১ কিমি ভয়ংকর হাঁটা! কাঁধে কাতরাচ্ছেন শিক্ষিকা…। Himalayan rescue Students carry pregnant teachers 11 km to safety in flood hit Mandi both deliver healthy babies

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের এক কলেজের গর্ভবতী এক অধ্যাপিকাকে তাঁর কয়েকজন ছাত্র তাঁকে একটি খাটিয়া চাপিয়ে (Students carry pregnant teachers) দীর্ঘ ১১ কিমি রাস্তা কাঁধে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। তিনি ক্লাউডবার্স্ট বা হঠাৎ মেঘভাঙা বৃষ্টির (storm-battered Himalayan terrain) কারণে আটকে পড়েছিলেন। সেই প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে তাঁকে মুক্তি দেন তাঁর ছাত্রেরা। একজনের ঘটনা নয়, দুই অধ্যাপিকার ঘটনা এটি। তাঁরা দু’জনেই দুই শিশুর জন্ম দেন।

সাহস ও শৌর্য

ছাত্রদের এই সাহস ও শৌর্যের ছবিতে আপ্লুত সারা দেশ। এটাকে বলা হচ্ছে, ‘এক্সট্রাঅর্ডিনারি ডিসপ্লে অফ কারেজ’! কলেজের অ-শিক্ষক কর্মী ও ছাত্রেরা তাঁদের দুই অধ্যাপিকার জন্য এক বিরল গোত্রের ঘটনা ঘটাল। হাত বাড়িয়ে দিল এক বিরল গোত্রের সহযোগিতার। ঘটনাটি ঘটেছে হিমাচলের মান্ডি জেলার থুনাগের কলেজ অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি প্রতিষ্ঠানে। গোটা উত্তরাঞ্চল ঝড়ে-জলে-বৃষ্টিতে-বন্যায় ভয়ংকর ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক জায়গার মানুষ আর এক জায়গায় যেতে পারছেন না। এই অবস্থায় অন্তঃসত্ত্বা শিক্ষিকারা বড় ধরনের বিপদে পড়ে যেতেন, যদি না, ছাত্রেরা এই গুরুদায়িত্ব পালন করার জন্য এগোতেন।

আরও পড়ুন: Mumbai Attack Plan: অগাস্টেই ভারত আক্রমণের ছক কষছে পাকিস্তান? মুম্বই-হামলার প্ল্যান আসিম মুনিরের! প্রকাশ্যে বিস্ফোরক পোস্ট…

বিপন্ন দুই অধ্যাপিকা

ওই অঞ্চলটা বিপুল বৃষ্টিতে বিপর্যস্ত। রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন। ১১৫টি বাড়ি ভেঙে পড়েছে। থুনাগে ইতিমধ্যেই ৫ মৃত্যু ঘটেছে। অন্তঃসত্ত্বা ড. নেহা ঠাকুর এবং ড. সরিতা তাঁদের ‘ডেটে’র একেবারে মুখে চলে এসেছিলেন। অথচ সমস্তরকম মেডিক্যাল পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন তাঁরা। খুবই বিপন্ন হয়ে পড়েছিলেন তাঁরা। এমতাবস্থায় প্রায় ত্রাতার মতো এসে আবির্ভূত হন ওই ছাত্রেরা।

আরও পড়ুন: Antarctica Glacier News: ৩৪০০০ বছরের পুরনো বরফের নীচে সমুদ্র শূকর, সমুদ্র মাকড়সা এবং ভয়ংকর অদ্ভুত সব পতঙ্গ…

জলস্রোত, ল্য়ান্ডস্লাইড, ভাঙা রাস্তা পেরিয়ে

একটি খাটিয়া ব্যবহার করে ওই ছাত্রেরা একটি মেকশিফ্ট পালকি তৈরি করে ফেলেন। তাতেই তাঁরা তাঁদের শিক্ষিকাদের চাপান। এবং তারপর তাঁরা ১১ কিমি দুস্তর রাস্তা পাড়ি দিয়ে তাঁদের নিরাপদে সংশ্লিষ্ট মেডিক্যাল আউটলেটে পৌঁছে দিতে সক্ষম হন। নদীর বাড়তি জলের স্রোত, ল্য়ান্ডস্লাইড, ভাঙা রাস্তা পেরিয়ে তাঁরা থুনাগ থেকে হেঁটে যান বাগসিয়াদে।

৬৩ মৃত্যু

এখনই ২১টি মৃত্যু ঘটে গিয়েছ মান্ডিতে। কাংড়ায় ১৪ মৃত্যু। কুলু চাম্বা হামিরপুরে মারা গিয়েছেন যথাক্রমে ১০, ৯ ও ৮ জন। বৃষ্টির প্লাবনে প্রায় ধুয়েমুছে যাচ্ছে এই অঞ্চল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply