Search The Query
বিপুল বৃষ্টি, বিশাল ধস! বন্ধ অমরনাথ যাত্রা! পহেলগাঁও ও বালতাল দুই রুটেই ঘোর সংকট, পুণ্যার্থীর মৃত্যু…।Amarnath Yatra 2025 Both Pahalgam and Baltal routes closed one devotee died in a landslide near Z turn near Railpathri – stockbangla
  • Home
  • Blog
  • বিপুল বৃষ্টি, বিশাল ধস! বন্ধ অমরনাথ যাত্রা! পহেলগাঁও ও বালতাল দুই রুটেই ঘোর সংকট, পুণ্যার্থীর মৃত্যু…।Amarnath Yatra 2025 Both Pahalgam and Baltal routes closed one devotee died in a landslide near Z turn near Railpathri

বিপুল বৃষ্টি, বিশাল ধস! বন্ধ অমরনাথ যাত্রা! পহেলগাঁও ও বালতাল দুই রুটেই ঘোর সংকট, পুণ্যার্থীর মৃত্যু…।Amarnath Yatra 2025 Both Pahalgam and Baltal routes closed one devotee died in a landslide near Z turn near Railpathri

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ”ইন্ডিয়া’জ মোচ-অ্যাওয়েটেড পিলগ্রিমেজ”, ”ইন্ডিয়া’জ মোস্ট রেভার্ড হিন্দু পিলগ্রিমেজ”, ‘ওয়ান্স-ইন-আ-লাইফটাইম স্পিরিচ্যুয়াল এক্সপিরিয়েন্স’! অমরনাথ যাত্রা (Amarnath Yatra)-র কথা বলা হচ্ছে। কদিন আগেই শুরু হল সেই ‘ভেরি ভেরি স্পেশাল’ ও বহু প্রতীক্ষিত তীর্থযাত্রা। এপথে আবহাওয়ার প্রতিবন্ধকতা থাকে, বিপদ থাকে। তবুও মানুষ ছুটে যান বরফশিব তথা বরফানি বাবার (Barfani Baba) কাছে। বরফ জমে কী আশ্চর্য ভাবে এই শিবলিঙ্গ তৈরি হয়! এ এক রহস্য়। ভূগোল-বিজ্ঞান হার মেনে যায় এখানে। বাবা অমরনাথের মহিমা চাক্ষুস করতে প্রতিবছর হাজার হাজার মানুষ ছুটে যান এখানে।

আরও পড়ুন: Antarctica Glacier News: ৩৪০০০ বছরের পুরনো বরফের নীচে সমুদ্র শূকর, সমুদ্র মাকড়সা এবং ভয়ংকর অদ্ভুত সব পতঙ্গ…

৩৮ দিনের যাত্রা

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল মনোজ সিনহা এ বছরের অমরনাথযাত্রীর প্রথম ব্যাচটিকে ফ্ল্যাগ-অফ করেছিলেন! মোট ৩৮ দিন ধরে এই যাত্রা চলবে। ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথ গুহা। অনন্তনাগ জেলায় এই ৪৮ কিমি দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুটটিতেই ভক্তেরা যান। তবে গান্ডেরবাল জেলার বালতাল রুটটি মাত্র ১৪ কিমি। তবে এটা একটু খাড়াই।  যাত্রা চলবে ৯ অগস্ট। কিন্তু এহেন তীর্থযাত্রা সংকটে পড়ল।

কী হয়েছে?

এক যাত্রী মারা গিয়েছেন। বালতাল ও পহেলগাঁও দুটি রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আজ, বৃহস্পতিবার জম্মুর যাত্রীনিবাস থেকে কোনও দলই অমরনাথ গুহার দিকে যাত্রা করেনি। আবহাওয়া ভালো না হলে যাত্রা শুরু হবে না। এর আগে ১৫টি দল অত্যন্ত সুষ্ঠু ভাবে তীর্থযাত্রা করেছেন এবং দর্শন করে ফিরেও এসেছেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে পহেলগাঁও বালতাল দুটি রুট থেকেই।

আরও পড়ুন: Mumbai Attack Plan: অগাস্টেই ভারত আক্রমণের ছক কষছে পাকিস্তান? মুম্বই-হামলার প্ল্যান আসিম মুনিরের! প্রকাশ্যে বিস্ফোরক পোস্ট…

‘জেড’-টার্নে দুর্ঘটনা

এবার এখনও পর্যন্ত অমরনাথযাত্রায় একটিই দুঃখজনক ঘটনা ঘটেছে। বুধবার, ১৬ জুলাই সন্ধেবেলায় বালতাল রুটে ধসের কবলে পড়ে এক মহিলা তীর্থথাত্রী মারা যান। আবহাওয়া প্রচণ্ড খারাপ। ভয়ংকর বৃষ্টিপাত। ফলে, প্রচুর ধস হচ্ছে। রেলপাথরির জেড টার্নে-ও প্রচুর ধস নামে। বালতাল রুটের রেলপাথরি নামক জায়গায় একটি জেড টার্ন (Z turn) আছে। সেখানেই রাজস্থানের বাসিন্দা বছরপঞ্চান্নের সোনা বাই ধসের কবলে পড়েন। অন্তত পক্ষে ৯ জন আহত হয়েছেন। সোনা বাই প্রথমে তীব্র ভাবে আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। একজন নিখোঁজ আছেন। তল্লাশি চলছে। বালতাল বেস ক্যাম্পে যে অস্থানী হাসপাতাল সেখানে আহতদের ভর্তি করা হয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply