Search The Query
Noida student incident: ‘এভাবে বাঁচা যায় না, ওরা আমাকে…’ অধ্যাপকদের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ! নয়ডার ছাত্রী হস্টেলেই শেষ করলেন নিজেকে… – stockbangla
  • Home
  • Blog
  • Noida student incident: ‘এভাবে বাঁচা যায় না, ওরা আমাকে…’ অধ্যাপকদের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ! নয়ডার ছাত্রী হস্টেলেই শেষ করলেন নিজেকে…

Noida student incident: ‘এভাবে বাঁচা যায় না, ওরা আমাকে…’ অধ্যাপকদের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ! নয়ডার ছাত্রী হস্টেলেই শেষ করলেন নিজেকে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশার বালাসোরের কলেজছাত্রীর পর এবার নয়ডার ছাত্রী। অধ্যাপকের হাতে দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মাহুতি দিয়েছেন বালাসোর কলেজের নির্যাতিতা। এবারও সেই অভিযোগ অধ্যাপকদের দিকেই। ‘এভাবে বাঁচা যায় না’, একথা লিখে রেখে অধ্যাপকদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ জানিয়ে আত্মঘাতী হয়েছেন নয়ডার এক ছাত্রী।

গুরুগ্রামের বাসিন্দা ওই ছাত্রীকে গার্লস হস্টেলে তাঁর ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গুরুগ্রামেরই ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরতা ছিলেন জ্যোতি শর্মা নামে ওই ছাত্রী। জ্যোতি তাঁর সুইসাইড নোটে ডেন্টাল বিভাগের দুই অধ্যাপকের নাম করেছেন। যাঁরা তাঁকে নানাভাবে হয়রানি করতেন বলে অভিযোগ। জ্যোতির অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করেছে পুলিস।

জ্যোতির সুইসাইড নোট

জ্যোতির ঘরে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তাতে তিনি লিখেছেন, “আমি চাই ওরা জেলে যাক। ওরা আমাকে মানসিকভাবে অনেকে হয়রান করেছে। হেনস্থা করেছে। ওরা আমাকে অপমান করেছে। আমি অনেক দিন ধরে এই চাপের মধ্যে আছি। এভাবে বাঁচতে পারি না। আমি চাই ওরাও একই অনুভূতি পাক।”

মানসিক হয়রানির অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অন্যান্য শিক্ষার্থীরাও। জ্যোতি শর্মার লেখা সুইসাইড নোটে দুই অধ্যাপকের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ রয়েছে। গ্রেটার নয়ডার অতিরিক্ত ডিসিপি সুধীর কুমার জানিয়েছেন, ছাত্রীর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: নেই অন্তর্বাসটুকুও, যৌ*ন নির্যাতন করে নৃশংস খু*ন! মন্দির চত্বরেই ১০০ গণক*বর! নারীদেহের কং*কাল…

আরও পড়ুন, Chhangur Baba mass-conversion: ১০০০ ছেলের টিম! মুসলিম দেশ থেকে ৩০০ কোটির ফান্ডিং! ছাঙুর বাবার ১০০ কোটির গণধর্মান্তকরণ সাম্রাজ্যের ভয়ংকর সত্যি…

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply