Search The Query
Keral EX Chief Minister V. S. Achuthanandan sudden demise: প্রান্তিক মানুষের প্রিয় নেতা, কেরালার কমিউনিস্ট ভি এস আর নেই… – stockbangla
  • Home
  • Blog
  • Keral EX Chief Minister V. S. Achuthanandan sudden demise: প্রান্তিক মানুষের প্রিয় নেতা, কেরালার কমিউনিস্ট ভি এস আর নেই…

Keral EX Chief Minister V. S. Achuthanandan sudden demise: প্রান্তিক মানুষের প্রিয় নেতা, কেরালার কমিউনিস্ট ভি এস আর নেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত প্রবীণ সিপিআই (এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Keral Ex chief Minister) ভিএস অচ্যুতানন্দন (V. S. Achuthanandan)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। 

গত ২৩ জুন বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারিতে প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর থেকে তিনি তিরুবনন্তপুরমে তাঁর সন্তানদের কাছেই থাকতেন। এদিন তাঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

জন্ম ও ছোটবেলা: 

১৯২৩ সালের ২০ অক্টোবর আলাপ্পুঝার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেছিলেন তিনি। খুব অল্প বয়সেই তিনি নিজের মা-বাবাকে হারান। সেই বয়সেই তিনি একটি দর্জির দোকানে এবং পরে একটি নারকেলের কারখানায় কাজ শুরু করেন। 
পরবর্তীতে তিনি জড়িয়ে পড়েন বামপন্থী আন্দোলনের সঙ্গে। ১৯৬৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) গঠনকারী ৩২ জন নেতার মধ্যে তিনি ছিলেন অন্যতম।

রাজনৈতিক জীবন: 

২০০৬ সালে, ৮২ বছর বয়সে, কেরলে সিপিআই(এম) (CPIM)-কে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনেন এই প্রবীণ বাম নেতা। ২০১১ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৫ থেকে ২০১৬ সালের মধ্যে তিনি দশবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সাতবার জয়ী হয়েছিলেন। 

তাঁর আগুন জ্বালানো বক্তৃতা, তৃণমূল স্তরের আন্দোলনের সঙ্গে গভীর সংযোগ এবং আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকার তাঁকে রাজনৈতিক বিরোধীদের কাছেও প্রশংসার পাত্র করে তুলেছিল।

অচ্যুতানন্দনের প্রয়ানে সিপিআই(এম) তাঁদের প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছে, ‘কমরেড ভি.এস. অচ্যুতানন্দনকে লাল সালাম! জনগণের স্বার্থে তাঁর সংগ্রাম এবং অটল নিষ্ঠা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।’

আরও পড়ুন: Bangladesh Plane Crash: ক্যামপাসে ভেঙে পড়ল বিমান! পোড়া শরীরে স্কুল থেকে বেরিয়ে এল পড়ুয়ারা, বিপন্ন কমপক্ষে ৩০…

আরও পড়ুন: Bangladesh Plane Crash: ঢাকায় ফিরল আমদাবাদের স্মৃতি! বিমান দুর্ঘটনায় পুড়ে খাক ১৯ জন, ১৬ পড়ুয়া-২শিক্ষক ও পাইলট…

শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়- 

 

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply