Search The Query
উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! রাষ্ট্রপতিকে চিঠিতে জানালেন…Jagdeep Dhankar Resigns as Vice president – stockbangla
  • Home
  • Blog
  • উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! রাষ্ট্রপতিকে চিঠিতে জানালেন…Jagdeep Dhankar Resigns as Vice president

উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! রাষ্ট্রপতিকে চিঠিতে জানালেন…Jagdeep Dhankar Resigns as Vice president

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সকালেও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছেন। রাতে হঠাত্‍ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। কেন? ইস্তফাপত্রে স্বাস্থ্যের কথাই উল্লেখ করেছেন তিনি। কিন্তু আচমকাই এই ইস্তফায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। 

আরও পড়ুন:  SIR in Bihar: ভোটার তালিকায় বিস্তর অসংগতি! রাজনৈতিক দলগুলির শরণাপন্ন কমিশন…

পশ্চিমবঙ্গের রাজ্য়পাল ছিলেন। ২০২২ সালে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি হন ধনখড়। তবে বেশ কয়েক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। এ বছরের মার্চেই বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল জানিয়েছেন, চিকিত্‍সকের পরামর্শে স্বাস্থ্যর কারণে উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদেরও।

চিঠিতে ধনখড় লিখেছেন, ‘উপ রাষ্টপতি পদে থাকাকালীন প্রধানমন্ত্রী সহয়োগিতা ও সমর্থন পেয়েছেন। অনেক কিছু শিখেছেন।  ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন’।

ধনখড় পেশায় আইনজীবী। রাজস্থান হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টেও কাজ করেছেন তিনি। রাজনীতিতে আসেন  ১৯৮৯ সালে। সেবছর জনতা দলের প্রার্থী হিসেবে রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জেতেন সদ্য পদত্যগী উপ রাষ্ট্রপতি।  ১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। পরে বিধানসভা নির্বাচনেও লড়ে জেতেন। ২০০৩ সালে বিজেপি যোগ দেন। ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনখড়।

আরও পড়ুন:  PAN card Fact Check: প্যান কার্ড নিয়ে বিশাল স্ক্যাম! সবার কাছে যাচ্ছে মেইল! PIB স্পষ্ট জানাল, কোনটা সত্যি-কোনটা মিথ্যে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply