Search The Query
Odisha self-immolation: ‘ছাত্রীর গায়ে আগুন, লজ্জায় মুখ দেখানো ভার!’ ওড়িশার নির্যাতিতা ছাত্রীর আত্মাহুতিতে সুপ্রিম কোর্ট… – stockbangla
  • Home
  • Blog
  • Odisha self-immolation: ‘ছাত্রীর গায়ে আগুন, লজ্জায় মুখ দেখানো ভার!’ ওড়িশার নির্যাতিতা ছাত্রীর আত্মাহুতিতে সুপ্রিম কোর্ট…

Odisha self-immolation: ‘ছাত্রীর গায়ে আগুন, লজ্জায় মুখ দেখানো ভার!’ ওড়িশার নির্যাতিতা ছাত্রীর আত্মাহুতিতে সুপ্রিম কোর্ট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্রীর গায়ে আগুন! লজ্জায় মুখ দেখানো ভার! কড়া ভাষায় তুলোধনা সুপ্রিম কোর্টের। যৌন হয়রানির অভিযোগে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে ওড়িশার বালাসোরের ২০ বছর বয়সী বি.এড ছাত্রীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যা (Odisha self-immolation) করার ঘটনাটিকে সুপ্রিম কোর্ট “লজ্জাজনক” বলে বর্ণনা করেছে। একইসঙ্গে স্কুলছাত্রী, গৃহিণী ও গ্রামীণ এলাকার শিশুদের ক্ষমতায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সম্পর্ওকে পরামর্শ চাইল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবী সমিতির আইনজীবীরা ঘটনাটি শীর্ষ আদালতের নজরে আনার পর এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই মন্তব্য করে। বেঞ্চ বলে, “আমরা লজ্জিত এবং দুর্ভাগ্যজনক যে এই ঘটনাগুলি এখনও ঘটছে। এটা কোনও পক্ষ- প্রতিপক্ষের মামলা নয়। আমাদের কেন্দ্র এবং সমস্ত পক্ষের কাছ থেকে পরামর্শ প্রয়োজন।”

প্রসঙ্গত, দিনের পর দিন কলেজ অধ্যাপকের যৌন নির্যাতন, নিপীড়নের শিকার। আর সেই নির্যাতনের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় ২০ বছরের ছাত্রী। ওড়িশার বালাসোর কলেজের ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। জানা গিয়েছে, অভিযুক্তের অবিলম্বে বদলির সুপারিশ করেছিল ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি। কিন্তু কলেজের অধ্যক্ষ তা উপেক্ষা করেন।

নির্যাতিতার মৃত্যুর পরই হইচই শুরু হয় বিভাগীয় প্রধান সমীর রঞ্জন সাহুর (Sameer Ranjan Sahoo) বিরুদ্ধে উঠে আসা অভিযোগ নিয়ে। অভিযোগ, নির্যাতিতা কলেজের অভ্যন্তরীণ কমিটির কাছে প্রথম অভিযোগ করেন অধ্যাপক সাহুর যৌন হেনস্থা নিয়ে। অভিযোগের প্রেক্ষিতে ওই বিভাগের কমপক্ষে ৬০ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে কমিটি। তারপরই আইসিসি অভিযুক্ত অধ্যাপক সমীর রঞ্জন সাহুর বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণ ও অবিলম্বে বদলির সুপারিশ করে।

৯ জুলাই অধ্যক্ষ দিলীপ ঘোষের কাছে কমিটি বিস্তারিত রিপোর্ট পেশ করে। সেইসঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিত যত দ্রুত সম্ভব অ্যাকশন নেওয়ার সুপারিশ করে। কিন্তু অধ্যক্ষ দিলীপ ঘোষ সেই রিপোর্টকে সম্পূর্ণ উপেক্ষা করে অভিযুক্ত সাহুকে বিভাগীয় প্রধান পদেই পুনর্বহাল রাখেন। 

আরও পড়ুন, Jalpaiguri girl google job: গুগলে বছরে ৫৪ লাখের চাকরি স্টিল ফার্নিচারের দোকানের সামান্য কর্মচারীর মেয়ের! স্বপ্নের উড়ান…

আরও পড়ুন, Interfaith marriage: হিন্দু মহিলাকে বিয়ে মুসলিম ব্যক্তির! ৪ ঘণ্টার খাপ পঞ্চায়েতে ‘বিচ্ছেদ’-এর নির্দেশ… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply