Search The Query
Kannur Jail crime case: রোমহর্ষক! ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়! ধর্ষণ-খুনে দোষী ‘বিকলাঙ্গ’ ক্রিমিনাল জেলের ২৫ ফুটের দেওয়াল টপকে… – stockbangla
  • Home
  • Blog
  • Kannur Jail crime case: রোমহর্ষক! ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়! ধর্ষণ-খুনে দোষী ‘বিকলাঙ্গ’ ক্রিমিনাল জেলের ২৫ ফুটের দেওয়াল টপকে…

Kannur Jail crime case: রোমহর্ষক! ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়! ধর্ষণ-খুনে দোষী ‘বিকলাঙ্গ’ ক্রিমিনাল জেলের ২৫ ফুটের দেওয়াল টপকে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালার কান্নৌর সেন্ট্রাল (Kannur Central Jail) জেল থেকে পালাল ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত বন্দি। এই রোমহর্ষক ঘটনার নাটকীয় মোড়। শুক্রবার সকাল সাতটা নাগাদ বন্দি পালানোর খবর পায় কেরালা পুলিস (Kerala Police)। জেলের নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে দেওয়াল টপকে পালিয়েও শেষরক্ষা হল না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির! কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে এক কুয়োর ভেতর থেকে ধরে আবার জেলে পুরল পুলিস। গোবিন্দচামি ওরফে চার্লি টমাস নাম ওই আসামির

কী ভাবে পালাল ওই বন্দি?

জেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ সে জেল থেকে পালায়। জেল কর্তৃপক্ষের তা নজরে আসে শুক্রবার ভোর ৫টা নাগাদ। তাঁরা পুলিসে খবর দেন এ দিন সকাল সাতটা নাগাদ। জেলেরই একটি সূত্রের দাবি, সংশোধনাগারের অতি উঁচু পাঁচিলের উপরে ইলেকট্রিকের কাঁটাতার জড়ানো রয়েছে। ওই বন্দি যখন পালায় সেই সময় কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা ছিল। সেই সুযোগেই বন্দি পাঁচিল টপকে পালিয়ে যায়।

ভোরে জেলরক্ষীরা দেখেন কান্নুর সংশোধনাগারের ১৫ ফুট দেওয়াল টপকে পালিয়ে যান চার্লি। তাঁর সেল ফাঁকা। শুরু হয় খোঁজ। কয়েক মিনিটের মধ্যে জেল কর্তৃপক্ষ বুঝে যান চার্লি জেল থেকে পালিয়েছেন। তত ক্ষণে বাজিয়ে দেওয়া হয় জেলের অ্যালার্ম। আসামিদের ঢুকিয়ে দেওয়া হয় নিজেদের সেলে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিসকে। তার পরেই এলাকা জুড়ে চার্লির খোঁজ শুরু হয়। শুধু পুলিস নয়, স্থানীয়েরাও অনুসন্ধানে যোগ দেন।

তাঁর খোঁজে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে গতিবিধি অনুসরণ করে পুলিস। স্থানীয়দের কেউ কেউ পুলিসকে জানান, কী ভাবে চার্লিকে পালাতে দেখেছেন। শেষে একটি পরিত্যক্ত বাড়ির কুয়োর মধ্যে থেকে তাঁকে উদ্ধার করে পুলিস।

নির্যাতিতার মা ক্ষুব্ধ: 

জেল পালানোর ঘটনায় মৃত নির্যাতিতার মা কাঠগড়ায় তুলেছেন জেল কর্তৃপক্ষকে। তাঁর মতে, বিশালাকার কান্নৌর জেল থেকে পালানো মোটেই সহজ নয়। এর পিছনে জেলের কর্মীদের হাত রয়েছে। যাদের গাফিলতিতে বন্দি জেল থেকে পালিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন নির্যাতিতা মহিলার মা।

চার্লির অপরাধ: 

২০১১ সালে কোচি থেকে শোরানুরগামী ট্রেনে ভ্রমণকারী এক ২৩ বছর বয়সি যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার পর পরই অভিযুক্ত চার্লিকে গ্রেফতার করে পুলিস। তিনি একজন প্রতিবন্ধী। হাঁটেন ক্রাচ নিয়ে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় দক্ষিণ ভারতে ওই রাজ্যে। ফাস্ট-ট্র্যাক কোর্টে বিচার হয় অভিযুক্তের। ২০১২ সালে চার্লিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে চার্লি কেরল হাই কোর্টের দ্বারস্থ হন। তবে বহাল থাকে নিম্ন আদালতের রায়ই। পরে সুপ্রিম কোর্টে আবেদন করলে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় তারা।

আরও পড়ুন:  Contexual Sex age reduce: ‘বাচ্চারা এখন লুকিয়ে সেক্স করছে, সঙ্গমের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হোক!’ সুপ্রিম কোর্টে সওয়ালের ঝড়…

আরও পড়ুন:  Mumbai Shocking Accident: জানালার পাশে জুতোর তাকে ৪ বছরের মেয়েকে বসিয়ে কাজে, ১৩ তলা থেকে সোজা রাস্তায়… মারাত্মক…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply