জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: খুনের অপরাধে ইয়েমেনে মৃত্যুদণ্ড হয়েছে কেরালার নার্স নিমিশা প্রিয়ার। নিহতের আত্মীয়রা ‘ব্লাড মানি’ নিতেও অস্বীকার করেছে। এমতাবস্থায় ১৬ জুলাই ফাঁসি হয়ে যাওয়ার কথা নিমিশার। কিন্তু ভারতের এক মুফতি সেখ আবুবকর আহমদ কান্থাপুরমের হস্তক্ষেপে আপাতত সেই ফাঁসি স্থগিত হয়েছে। নিমিশার ফাঁসি রুখতে ইয়েমেনের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলছেন কেরলের ওই মুফতি। এরকম এক পরিস্থিতিতে ইয়েমেন সরকারের কাছে মায়ের প্রাণ ভিক্ষা চাইল নিমিশার ১৩ বছরের কিশোরী কন্যা মিশেল ও নিমিশার স্বামী।
মায়ের প্রাণ বাঁচাতে গ্লোবাল পিস ইনিসিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা ডা কে এ পলের সঙ্গে ইয়েমেনে গিয়েছে মিশেল। সেখানেই বিভিন্ন মহলে তারা নিমিশার প্রাণভিক্ষা করে বেড়াচ্ছেন। এরপর কী হবে তা এখন দেখার বিষয়। কারণ নিহতের ভাই তার দাদার ব্লাড মানি নিতে অস্বীকার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে কেউ মৃত্যদণ্ডাদেশ পেলে মৃতের আত্মীয়রা যদি টাকা বিনিময়ে টাকার বিনিময়ে অপরাধীকে ক্ষমা করে দেন তাহলে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রেহাই পেতে পারেন। ওই টাকাকেই বলা হয় ‘ব্লাড মানি’।
আরও পড়ুন-ভোটার লিস্টে নাম টিকিয়ে রাখতে আধার-এপিক কার্ডের দাম নেই! অনড় কমিশনকে কী বলল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন-রোমহর্ষক! কীভাবে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড মুসাকে খতম করল সেনা
VIDEO | Sanna City, Yemen: 13-year-old Mishel (centre), the daughter of imprisoned Indian Nurse Nimisha Priya, reaches Yemen to join Global Peace Initiative founder and evangelist Dr K.A. Paul to appeal to the Yemeni government for the release of her mother, who has been… pic.twitter.com/gn5ZTmm27p
— Press Trust of India (@PTI_News) July 28, 2025
প্রিয়ার বাড়ি কেরালার পালাক্কাড জেলায়। পেশায় নার্স নিমিশা কাজের জন্য ইয়েমেন চলে যান। সেখানে কয়েক বছর কাজ করা পর নিজে ক্লিনিক খোলার চেষ্টা করেন। ইয়েমেনের আইন অনুযায়ী এর জন্য কোনও ইয়েমেনিকে পার্টনার হিসেবে নিতে হয়। সেই হিসেবে তালাত আবদো মাহাদি নামে একজনকে তিনি বিজনেস পার্টনার হিসেবে নেন। এই তালাত নিমিশার পাসপোর্ট-সহ অন্যান্য নথি আটকে দেয়। সেই নথি ফিরে পেতেই একদিন নিমিশা তালাতকে ঘুমের ইঞ্জেকশন দেন। কিন্তু ওষুধের ওভারডোজে মৃত্যু হয় তালাতের। ইয়েমেন ছেড়ে যাওয়ার সময় ধরা পড়েন নিমিশা। সেই মামলায় ফাঁসির সাজা হয় নিমিশার।
গত সপ্তাহে গ্লোবাল পিস ইনিসিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা ডা পল দাবি ইয়েমেনের রাজধানী সানা থেকে পোস্ট করা এক ভিডিয়োয় দাবি করেন, নিমিশার মৃত্যুদণ্ডাদেশ বাতিল হয়ে গিয়েছে। এর পেছনে রয়েছে ভারত ও ইয়েমেনের নেতাদের প্রবল প্রচেষ্টা। ঈশ্বরের কৃপায় নিমিশা মুক্তি পাবে ও সে দেশে ফিরে যাবে। কূটনৈতিকদের পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে চাই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

