Search The Query
UP Girl Killed and Buried: ভিন ধর্মে প্রেম! প্রেমিকের সঙ্গে পালাতেই, বাড়ি ফিরিয়ে এনে কিশোরীকে ‘কবর’ দিল বাবা-কাকা-মামা-ভাই… – stockbangla
  • Home
  • Blog
  • UP Girl Killed and Buried: ভিন ধর্মে প্রেম! প্রেমিকের সঙ্গে পালাতেই, বাড়ি ফিরিয়ে এনে কিশোরীকে ‘কবর’ দিল বাবা-কাকা-মামা-ভাই…

UP Girl Killed and Buried: ভিন ধর্মে প্রেম! প্রেমিকের সঙ্গে পালাতেই, বাড়ি ফিরিয়ে এনে কিশোরীকে ‘কবর’ দিল বাবা-কাকা-মামা-ভাই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিন ধর্মে প্রেমে আপত্তি পরিবারের। তাই ১৭ বছরের কিশোরীকে মেরে তাকে কবর দিয়ে দিল পরিবারের লোকেরা। হাড়হিম করে দেওয়া ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন নাবালক। তাঁকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে

পুলিস সূত্রে খবর, প্রেমের সম্পর্কের জেরে ওই কিশোরীকে তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তার মৃতদেহ গোপনে স্থানীয় একটি কবরস্থানে কবর দিয়ে দেয়। জানা গিয়েছে, ১৭ বছর বয়সী মুসলিম সম্প্রদায়ের ওই কিশোরী সমবয়সী এক দলিত ছেলের সঙ্গে সম্পর্কে জডিয়েছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ১২ জুলাই দুজনে হিমাচল প্রদেশে পালিয়ে যায়সেখানে ছেলেটি চাকরি করত। পরে মেয়েটি পরিবার বুঝিয়ে-সুঝিয়ে তাদের গ্রামে ফিরিয়ে আনে।

এরপরই ২২ জুলাই রাতে মেয়েটি পরিবার তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর দেহ লুকিয়ে গ্রামের কবরস্থানে কবর দিয়ে দেয়। মিথ্যে দাবি করে যে, যক্ষ্মায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে কিন্তু সন্দেহ হয় স্থানীয়দের। তারা পুলিসে খবর দেয়। পুলিস এসে জিজ্ঞাসাবাদ করতেই মেয়েটির কাকার কথায় পুলিস গুরুত্বপূর্ণ ক্লু পায়

এরপরই তদন্ত মোড় নেয়পুলিস কবর খুঁড়ে মেয়েটির দেহ উদ্ধার করে। খুনের দায়ে গ্রেফতার করে নিহত ওই কিশোরীর বাবা, ভাই, দুই কাকা, দুই মামা এবং এক কিশোরকে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত কাপড়টিওওদিকে অপরাধের প্রত্যক্ষদর্শী ওই কিশোরও মেয়েটির বাড়ির লোকের মারে আহত হয়। এই ঘটনার পর সে ভয়ে হিমাচল প্রদেশে পালিয়ে যায়

পুলিস সূত্রে খবর, ওই কিশোরকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রামে ফিরিয়ে আনা য়েছেপাশাপাশি অন্যান্য সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে পুলিস

আরও পড়ুন, UP Lover runs nude after caught in hotel: হোটেলে পরপুরুষের ‘ঘনিষ্ঠ’ স্ত্রী! ধরে ফেলতেই ‘ন*গ্ন’ প্রেমিক করিডর টপকে ছুট লাগালেন রাস্তা দিয়ে… ভিডিয়ো ভাইরাল…

আরও পড়ুন, Surrogate racket busted: পাচার হচ্ছে শুক্রাণু! সারোগেট বেবিও ‘জাল’! নেই জিন-যোগ, ডাক্তার সহ গ্রেফতার ১০…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply