Search The Query
Rahul Gandhi: মানবদরদি রাহুল! ভারত-পাক সংঘর্ষে অনাথ হয়ে যাওয়া ২২ শিশুর দায়িত্ব রাজীব-পুত্রের! চালাবেন পড়াশোনাও… – stockbangla
  • Home
  • Blog
  • Rahul Gandhi: মানবদরদি রাহুল! ভারত-পাক সংঘর্ষে অনাথ হয়ে যাওয়া ২২ শিশুর দায়িত্ব রাজীব-পুত্রের! চালাবেন পড়াশোনাও…

Rahul Gandhi: মানবদরদি রাহুল! ভারত-পাক সংঘর্ষে অনাথ হয়ে যাওয়া ২২ শিশুর দায়িত্ব রাজীব-পুত্রের! চালাবেন পড়াশোনাও…

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: একাধারে তিনি সাংসদ, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা (Opposition Leader)। এবার অপারেশন সিঁদুরে (Operation Sindoor) বাবা মা কে হারানো ২২ জন শিশুর প্রতিপালনের দায়িত্ব নিলেন রাহুল। এই ২২ শিশুর লেখাপড়ার পাশাপাশি যাবতীয় খরচ বহন করার কথা জানিয়েছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ।

চলতি বছর মে মাসে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) পরবর্তী সময়ে পুঞ্চে গিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। তখন তিনি জানিয়েছিলেন, ভারত-পাক সংঘর্ষে যাদের পরিবারে বাবা অথবা মা মারা গেছেন এমন ২২ শিশুর পাশে তিনি দাঁড়াবেন। তখনই সেই অসহায় সেই শিশুদের চিহ্নিত করা হয়েছিল। এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত তহবিল থেকে তাদের সাহায্য করবেন রাহুল গান্ধি।

এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ বলেন, ‘পহেলগাঁও হামলার পর ভারত-পাক সংঘর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরে। এই সংঘর্ষের কবলে পড়ে বহু সন্তান তার মা-বাবাকে হারিয়েছে। এমনও অনেক পরিবার রয়েছে যাঁদের বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যু হয়েছে। তেমনই সব পরিবারের ২২ জন বাচ্চার যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাহুল গান্ধি। এই ২২ জন শিশুর পড়াশোনার জন্য প্রথম কিস্তির অর্থ বুধবারই দেওয়া হবে। যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে।’

আরও পড়ুন: Bangladesh: ভিডিয়ো: ইউনূসের বাংলাদেশ ভয়ংকর! বেছে বেছে হিন্দুদের মেরে গাঁ উজাড়… অবাধে বর্বরতা, লুঠ… মেয়ে-বউরা…

আরও পড়ুন: NYC Manhattan Shooting: নিউ ইয়র্কের মাটিতে রক্ত-তাণ্ডব! বন্দুকবাজকে গুলিতে ওড়ালেন বীর বাঙালি পুলিস অফিসার, তারপর…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply