Search The Query
Cockroach incident in Air India Flight: সানফ্রানসিসকো-কলকাতা উড়ানে মাঝ আকাশে আরশোলার উত্‍পাতে অতিষ্ঠ যাত্রীরা… এয়ার ইণ্ডিয়া কেলেঙ্কারি… – stockbangla
  • Home
  • Blog
  • Cockroach incident in Air India Flight: সানফ্রানসিসকো-কলকাতা উড়ানে মাঝ আকাশে আরশোলার উত্‍পাতে অতিষ্ঠ যাত্রীরা… এয়ার ইণ্ডিয়া কেলেঙ্কারি…

Cockroach incident in Air India Flight: সানফ্রানসিসকো-কলকাতা উড়ানে মাঝ আকাশে আরশোলার উত্‍পাতে অতিষ্ঠ যাত্রীরা… এয়ার ইণ্ডিয়া কেলেঙ্কারি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীদের আরশোলা-বিড়ম্বনা। বদলাতে হল দুই যাত্রীর আসন! সোমবার আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৮০। বিমানটি সেখান থেকে উড়ে যায় মুম্বইয়ে। কলকাতায় আসার পথে বিমান যখন মাঝ-আকাশ তখন কয়েকটি আরশোলা দেখতে পান যাত্রীরা।

আরশোলার দেখা মিলতেই খবর দেওয়া হয় বিমানকর্মীদের। দুই যাত্রী জানান, আরশোলার উৎপাতে নিজেদের আসনে বসতে পারছেন না তাঁরা। তড়িঘড়ি ওই দু’জনকে অন্য দুই আসনে বসানোর ব্যবস্থা করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘সান ফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমানে কিছু ছোট আরশোলার জন্য দু’জন যাত্রীর অসুবিধা হচ্ছিল। আমাদের কর্মীরা তাঁদের আসন বদলে দেন। তার পর তাঁদের আর কোনও অসুবিধা হয়নি।’

বিমানে আরশোলা থাকার বিষয়টি স্বীকার করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মাটিতে দাঁড়িয়ে থাকার মাঝে অনেকসময় বিমানে পোকামাকড় ঢুকে যায়। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে ও আরামদায়ক যাত্রার জন্য তাদের একই শ্রেণির অন্য সিটে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিমান সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, কলকাতায় নামার পর গোটা বিমানটি পরিষ্কার করা হয়। তার পর নির্ধারিত সময়েই ওই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কী কারণে ওই বিমানে আরশোলা ঢুকল তা খতিয়ে দেখছে তারা। আরশোলা-বিড়ম্বনার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থাটি।

ঘটনার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে বলেছে, আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত। তবে একইসঙ্গে তারা বিষয়টিকে হালকাভাবে উল্লেখ করে বলেছে, নিয়মিত জীবাণুনাশক ছিটানো সত্ত্বেও মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় প্রবেশ করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে যাতে আরশোলার উৎস ও প্রবেশের কারণ নির্ধারণ করা যায়।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ার আগে কেবিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতিল করা হয়েছিল। 

আরও পড়ুন:  Pahalgam Terrorist Identity: ২০২২ থেকেই ভারতে বসে ছিল পহেলগাঁওয়ের জঙ্গিরা! তদন্তে বেরোচ্ছেে চিন-যোগও…

আরও পড়ুন: Supreme Court on Rahul Gandhi: ‘আপনি কী করে জানলেন চিন ২০০০কিমি জায়গা অধিগ্রহণ করে আছে’? রাহুলকে ‘সুপ্রিম’ ধমক…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply