Search The Query
Pitbull attack: বাবা-মায়ের চোখের সামনেই ঝাঁপিয়ে পড়ল বাড়িমালিকের পিটবুল! ৭ বছরের মেয়েকে হিংস্র কুকুর একেবারে… – stockbangla
  • Home
  • Blog
  • Pitbull attack: বাবা-মায়ের চোখের সামনেই ঝাঁপিয়ে পড়ল বাড়িমালিকের পিটবুল! ৭ বছরের মেয়েকে হিংস্র কুকুর একেবারে…

Pitbull attack: বাবা-মায়ের চোখের সামনেই ঝাঁপিয়ে পড়ল বাড়িমালিকের পিটবুল! ৭ বছরের মেয়েকে হিংস্র কুকুর একেবারে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই পুষছিলেন পিটবুল! হিংস্র কুকুরদের তালিকায় যার নাম রয়েছে উপরের দিকেই। ইতিমধ্যেই ছেলের পোষ্য পিটবুলের আক্রমণের শিকার (Pitbull attack) হয়ে বৃদ্ধা মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু তারপরেও যে মানুষের কোনও হুঁশ ফেরেনি, মানুষ সচেতন হয়নি, চেন্নাইয়ের ঘটনা তার প্রমাণ।

৭ বছরের একরত্তিকে আচঁড়ে-কামড়ে একাকার করে দিল পোষ্য পিটবুল। বাবা-মায়ের চোখের সামনেই তাদের আদরের মেয়ে হিংস্র পিটবুলের আক্রমণে একেবারে রক্তাক্ত হয়ে গেল। চেন্নাইয়ের টোন্ডিয়ারপেটের কাছে আইওসি এলাকায় ঘটনাটি ঘটে। বাড়ি মালিকের পিটবুলের আক্রমণের শিকার হয় ভাড়াটিয়ার ৭ বছরের মেয়ে (Pitbull attack)।

ওই শিশুর মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে স্ট্যানলি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বাড়ি মালকিন জথির একতলায় থাকেন। পিটবুলটি তাঁরই। ওদিকে দোতলায় বাবা-মায়ের সঙ্গে থাকে ওই শিশু। ঘটনার দিন বাবা-মায়ের সঙ্গে যখন সে নীচে নেমে আসে, তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র পিটবুল।

তার কপাল এবং থুতনি আঁচড়ে কামড়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। এরপরই পুলিসে অভিযোগ দায়ের হয় এই ঘটনায়। পুলিস এসে পিটুবুলটিকে আটক করে নিয়ে যায়। জানা যায়, পিটবুলটির টিকাকরণ হলেও, মালিকের কাছে কোনও পোষ্যের লাইসেন্স ছিল না। প্রাণীদের প্রতি অবহেলা ও মানুষের জীবন বিপন্ন করার জন্য পিটবুল মালিক জথিকেও আটক করেছে পুলিস। 

আরও পড়ুন, Rajasthan horror: জ্বলছে দাউ দাউ করে! জ্বলন্ত শরীরেই ন’তলা থেকে ঝাঁপ… তরুণের হাড়হিম কাণ্ড…

আরও পড়ুন, UP siblings 22 page note: ‘আমরা বাবা ডাকি, তোমার পছন্দ নয়, আমাদের মৃতদেহও ছুঁয়ো না…’ ২২ পাতার বিস্ফোরক চিঠি ভাইবোনের! সব টাকা বন্ধুকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply