Search The Query
ভয়াবহ বন্যা কাশীধামে! জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা! প্রবল বৃষ্টিতে মৃত্যুমিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত…।Flood in Varanasi Ganga above danger mark Water reached BHU Trauma Center boats ran in streets five thousand people reached flood relief camp – stockbangla
  • Home
  • Blog
  • ভয়াবহ বন্যা কাশীধামে! জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা! প্রবল বৃষ্টিতে মৃত্যুমিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত…।Flood in Varanasi Ganga above danger mark Water reached BHU Trauma Center boats ran in streets five thousand people reached flood relief camp

ভয়াবহ বন্যা কাশীধামে! জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা! প্রবল বৃষ্টিতে মৃত্যুমিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত…।Flood in Varanasi Ganga above danger mark Water reached BHU Trauma Center boats ran in streets five thousand people reached flood relief camp

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয় বাবা বিশ্বনাথ! সদাই বলতে অভ্যস্ত বাঙালি। তাদের বড় আদরের শহর কাশী,তথা বেনারস। কিন্তু সেই কাশীর এই অবস্থা? কেউ মনেই করতে পারছে না, কাশীর এই চেহারার কথা শেষ কবে হয়েছে। প্রবল বন্যায় ভেসে গিয়েছে বেনারস (Flood in Varanasi)। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) টানা বর্ষণে (Heavy Rain) ভয়াবহ বন্যা-পরিস্থিতি। রাজ্যের ১৭টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গঙ্গা, যমুনা ও বেতওয়া নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বহু গ্রাম ও শহরাঞ্চল প্লাবিত।

আরও পড়ুন: Premanand Maharaj on Lord Shiva: কোন মন্ত্রে শিব সবচেয়ে বেশি তুষ্ট, বলে দিলেন স্বয়ং প্রেমানন্দ মহারাজজি! ব্যাখ্যা করলেন অতি গোপন শিবরহস্য…

বিপদের সীমা ছাড়িয়ে

গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে বারাণসী, মির্জাপুর, গাজীপুর ও বালিয়ায়। যমুনা নদীও বিপদসীমা অতিক্রম করেছে অউরাইয়া, কালপি, হামিরপুর, প্রয়াগরাজ ও বান্দা জেলায়। ওদিকে বেতওয়া নদীর জলস্তরও বিপদসীমার উপরে রয়েছে।

প্লাবিত ১৭ জেলা, বন্ধ স্কুল 

প্রয়াগরাজ, জলাউন, অউরাইয়া, মির্জাপুর, বারাণসী, কানপুর দেহাত, বান্দা, ইটাওয়া, ফতেহপুর, কানপুর নগর, চিত্রকূট-সহ মোট ১৭টি জেলা বন্যাকবলিত। এই পরিস্থিতিতে বারাণসীতে আগামীকাল, বুধবার পর্যন্ত দ্বাদশ শ্রেণি-সহ সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। 

জল ৭২.১ মিটার 

বারাণসীতে গঙ্গার জল সোমবার সকালেই বিপদসীমা ৭১.২৬২ মিটার ছাড়িয়ে পৌঁছেছিল ৭২.১ মিটারে। ফলে শহরের প্রায় সমস্ত ঘাট প্লাবিত হয়েছিল। ঘাটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গঙ্গা আরতির অনুষ্ঠান ছাদে করতে হচ্ছিল। মানিকর্ণিকা ও হরিশচন্দ্র ঘাটে চিতাদাহ হচ্ছে উঁচু প্ল্যাটফর্মে। প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: Vande Bharat Train Booking: বন্দে ভারত ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এল যুগান্তকারী বদল! এখন থেকে মাত্র ১৫ মিনিট…

১৩ জনের মৃত্যু 

রাজ্য জুড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বজ্রপাত, জলে তলিয়ে, সাপের কামড় এবং বন্যায় ভেসে মৃত্যু হয়েছে তাঁদের। প্রয়াগরাজে ২০০-র বেশি গ্রাম জলের তলায়। প্রবল বৃষ্টির জেরে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা দুই নদীর জলই ৮৪.৭৩ মিটারের বিপদসীমা পেরিয়ে গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলে পঠনপাঠন বন্ধ করার ঘোষণা করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply