Search The Query
DA Case: ‘যে কোনও পরিমাণ ডিএ দিতে পারে রাজ্য কিন্তু দিক, রাজ্য সরকার বলুন’: সুপ্রিম কোর্ট – stockbangla
  • Home
  • Blog
  • DA Case: ‘যে কোনও পরিমাণ ডিএ দিতে পারে রাজ্য কিন্তু দিক, রাজ্য সরকার বলুন’: সুপ্রিম কোর্ট

DA Case: ‘যে কোনও পরিমাণ ডিএ দিতে পারে রাজ্য কিন্তু দিক, রাজ্য সরকার বলুন’: সুপ্রিম কোর্ট

রাজীব চক্রবর্তী: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গত ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা ডিএ মিটিয়ে দিতে হবে। সেই ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। এনিয়ে আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্টের মন্তব্য়, হিসেব করে কিছু অন্তত মিটিয়ে দিক রাজ্য সরকার। 

মঙ্গলবার ছিল ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী শ্য়াম দিওয়ান। রাজ্য সরকারের তরফে বলা হয়, 
রাজ্য সরকারের টাকার অভাব। ওই বিপুল ডিএ দিতে গেলে রাজ্যকে ঋণ করতে হবে। তার জন্য আবার বিধানসভায় তা পাস করাতে হবে। পাশাপাশি রাজ্যের পাওনা একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না। আবাস যোজনার টাকা দিচ্ছে না। বিপুল টাকা পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে। রিজার্ভ ব্যাঙ্ক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা দেখে ঋণ দেবে। কোনও আদালত বলতে পারে না যে উপভোক্তা মূল্যসূচক অনুযায়ী রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। এটা চাপিয়ে দেওয়া যায় না। 

রাজ্যের সওয়াল শুনে বিচাপপতিরা বলেন, কিছু একটা অঙ্ক ঠিক করে ২৫ শতাংশ দিয়ে দিতে বলুন রাজ্য সরকারকে। রাজ্য সরকারি কর্মচারীরা তো আপনাদেরই লোক, আপনাদের হয়েই কাজ করেন।  বিচারপতি সঞ্জয় করোল বলেন, আপনারা যে কোনও পরিমাণ ডিএ দিতে পারেন। কিন্তু প্লিজ দিন। আপনাদের ক্লায়েন্টকে বলুন।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-নজরে SIR! নাগরিকত্ব প্রমাণে লাগবে কোন ID, সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে যা জানাল স্বরাষ্ট্রমন্ত্রক…

উল্লেখ, গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছিল ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে। তখনই রাজ্য সরকার বলেছিল, কর্মচারীদের ওই বিপুল বকেয়া ডিএ দিতে গেলে রাজ্য সরকার বিপাকে পড়ে যাবে। এর জন্য ঋণ নিতে হবে। তার জন্য আবার কেন্দ্রের অনুমতি প্রয়োজন। এটি সময় সাপেক্ষ বিষয়। পাশাপাশি এটি রাজ্য সরকারের বিষয়। এর জন্য কোনও রাজ্য সরকারকে বাধ্য করা যায় না। এটা কর্মীদের মৌলিক অধিকার নয়। কর্মচারীদের কতটা ডিএ দেওয়া হবে তার রাজ্য সরকার ঠিক করবে। এনিয়ে আগামিকাল মামলাকারীদের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply