জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জলেও বিপদ। সুইমিং পুলে দুই নাবালিকাকে ধর্ষণ! ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
আরও পড়ুন: Bank Robbery: মাত্র ১৮ মিনিটে ১৪ কোটির গয়না ও নগদ ৫ লাখ নিয়ে ধাঁ… বড়সড় ব্যাংক ডাকাতি!
পুলিস সূত্রে খবর, সুইমিং পুলটি উত্তর দিল্লির লাগোয়া নারিলা এলাকায়। স্থানীয় লামপুর বাস স্ট্যান্ডের কাছেই। গত ৭ অগাস্ট ওই সুইমিং পুলিসের আট বছরের দুই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরের দিন অর্থাত্ ৮ অগাস্ট থানায় অভিযোগ দায়ের করেন এক নির্যাতিতার মা। ম্যাজিস্ট্রেচটের সামনে গোপন জবানবন্দিও দিয়েছে দুই নির্যাতিতা।
পুলিস এক আধিকারিক জানিয়েছেন, ‘অনিল কুমার ও মুনিল কুমার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অনিলের বাড়ি বিহারের সমস্তিপুরে। মুনিল উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। ধৃতদের কাছে পাওয়া গিয়েছে বালিশের কভার, বিছানার ছাদর, ডিজিটাল ভিডিও রেকর্ডার-সহ আরও নানা সামগ্রী’। তবে তাঁদের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার কোনও ইতিহাস নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

