Search The Query
Supreme Court On Stray Dogs: কুকুরমুক্ত করতে হবে শহর! রায় দিয়েও ফের পর্যালোচনায় সুপ্রিমকোর্টের ৩ বিচারপতির বেঞ্চ, বৃহস্পতিবারই তবে কি… – stockbangla
  • Home
  • Blog
  • Supreme Court On Stray Dogs: কুকুরমুক্ত করতে হবে শহর! রায় দিয়েও ফের পর্যালোচনায় সুপ্রিমকোর্টের ৩ বিচারপতির বেঞ্চ, বৃহস্পতিবারই তবে কি…

Supreme Court On Stray Dogs: কুকুরমুক্ত করতে হবে শহর! রায় দিয়েও ফের পর্যালোচনায় সুপ্রিমকোর্টের ৩ বিচারপতির বেঞ্চ, বৃহস্পতিবারই তবে কি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১১ই অগাস্ট দুই বিচারপতির একটি বেঞ্চ দিল্লি-এনসিআর থেকে রাস্তার কুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। এই রায়ের পরেই দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। সুপ্রিম সিদ্ধান্তের বিরোধিতা করেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।  রাস্তার কুকুরদের সরিয়ে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলাটি এবার স্থানান্তরিত করা হল তিন বিচারপতির বেঞ্চে। 

আরও পড়ুন- Actress Love Story: প্রিয়বন্ধুর বরকে রাখি পরিয়ে ভাই বলে ডাক, তারপর তাঁরই প্রেমে পাগল অভিনেত্রী! বিয়ের আগেই গর্ভবতী…

নতুন এই বেঞ্চে রয়েছেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন. ভি. আঞ্জারিয়া। বৃহস্পতিবার এই বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আগের নির্দেশটি দিয়েছিলেন বিচারপতি জে. বি. পারদিওয়ালা এবং বিচারপতি আর. মহাদেবনের একটি বেঞ্চ। তাঁদের আদেশে দিল্লি থেকে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে সব বেওয়ারিশ কুকুর সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল।

এর আগে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি. আর. গাভাই বলেন, তিনি দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশটি খতিয়ে দেখবেন। একজন আইনজীবী এই বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। তিনি আদালতের আগের একটি রায়ের কথা উল্লেখ করে বলেন, যেখানে কুকুরদের নির্বিচারে হত্যা নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল প্রাণীর প্রতি সহানুভূতি প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- Prime Time Show For Bengali Film: সুদিন এল, বলছেন পরিচালক-প্রযোজকরা! রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা…

আইনজীবী ১১ই অগাস্টের আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এটি কমিউনিটি কুকুরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই এই আদালতের একটি পূর্ববর্তী রায় রয়েছে, যেখানে বিচারপতি ক্যারোলও বেঞ্চের অংশ ছিলেন। সেই রায়ে বলা হয়েছিল যে কুকুরদের নির্বিচারে হত্যা করা যাবে না এবং সকল জীবের প্রতি সহানুভূতি থাকা আবশ্যক।” এই মন্তব্যের জবাবে প্রধান বিচারপতি গাভাই বলেন, “কিন্তু অন্য একটি বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে। আমি বিষয়টি দেখব।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply